মন্ত্রণালয়ে এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদন

০৩ মার্চ ২০২৬, ১২:৩৪ PM , আপডেট: ০৮ মার্চ ২০২৬, ১১:২৯ AM
এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদন © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। ফলে শিগগিরই তারা বেতনের অর্থ হাতে পাবেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরর সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের (লট ১) বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ এক হাজার বত্রিশ কোটি চব্বিশ লাখ আশি হাজার তিনশ পাঁচ টাকা ইএফটির মাধ্যমে পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন পাঠানোর জন্য ২৪ ফেব্রুয়ারির মধ্যে চলতি মাসের বিল অনলাইনে জমা দিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানো না হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে বলে জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। প্রতি মাসে নির্ধারিত সময়ে অনলাইনে বিল জমা না দিলে শিক্ষক-কর্মচারীদের এমপিওর অর্থ পাঠানো হবে না।

প্রতিষ্ঠান প্রধানের জমা দেওয়া বিলের কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আরও বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ ১ জানুয়ারি ২০২৫ থেকে ইএফটির মাধ্যমে দেওয়া হচ্ছে এবং জুলাই পর্যন্ত তা সরাসরি সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

আগস্ট মাস থেকে মাসভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার এমপিও সংক্রান্ত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল দাখিল করবেন। নির্দেশিকা অনুযায়ী প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিওর অর্থ পৃথকভাবে নির্ধারণ করে বিল জমা দিতে হবে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬