এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন কবে, জানা গেল

০৩ মার্চ ২০২৬, ১২:২৭ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ১২:৩৫ PM
মাউশির ইএমআইএস সেল

মাউশির ইএমআইএস সেল © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকে দেওয়া শুরু হবে। ইতিমধ্যে বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা।

তিনি বলেন, আজ থেকে বেসরকারি শিক্ষকদের বেতন দেওয়া শুরু হবে। আগামী ২-৩ দিনের ভেতর সবাই বেতন পেয়ে যাবেন। তিনি আরও বলেন, শিক্ষকদের ঈদ বোনাস আগামী সপ্তাহ থেকে পেতে পারেন।

আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

এ ছাড়াও যেসব শিক্ষকদের বেতন বকেয়া ছিল, কিন্তু ইএফটিতে সাবমিট করেছে, তাদের বকেয়াও ঈদের আগে দেওয়ার চেষ্টা চলছে বলে জানান ইএমআইএস সেলের এ কর্মকর্তা।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬