শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানা গেল

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব পাঠানোর প্রস্তুতি চলছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হতে পারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি সূত্র জানিয়েছে, সারা দেশে ১৯ হাজার এমপিওভুক্ত স্কুল-কলেজের বিল সাবমিটের তথ্য পাওয়া গেছে। বকেয়া বেতনসহ অন্যান্য বিল একত্রিত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন শেষে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর এজি অফিসের মাধ্যমে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন বিলের তথ্য পাঠানোর প্রস্তুতি চলছে। যে কোনো সময় এ তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর পরের কাজ শিক্ষা মন্ত্রণালয়ের।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9