একদিনে ইরানে অন্তত ৯৬ নিহত: মানবাধিকার সংস্থা

০৩ মার্চ ২০২৬, ০৮:৫৪ AM
হামলার পরের দৃশ্য

হামলার পরের দৃশ্য © সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৬ জন নিহত হয়েছে। এতে নাগরিক ও সামরিক কর্মী উভয়ই নিহত হয়েছে এবং হামলায় বিভিন্ন সামরিক ও আবাসিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে। এমন তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। খবর আলজাজিরার

ওয়াশিংটন ডি.সি. ভিত্তিক এই সংস্থা জানিয়েছে, ফেব্রুয়ারি ২৮ থেকে শুরু হওয়া হামলার পর থেকে মোট নাগরিক মৃত্যুর সংখ্যা কমপক্ষে ৭৪২-এ পৌঁছেছে। এর মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে।

এর আগে, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি নিহতের সংখ্যা ৫৫৫ জন হিসেবে জানিয়েছিল। আল জাজিরা এই সংখ্যাগুলো স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

এই সংস্থা জানিয়েছে, সোমবারের হামলায় বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করা হয়েছিল, যার মধ্যে কয়েকটি সামরিক ঘাঁটি, দুইটি আবাসিক এলাকা এবং বান্দর আব্বাসে শহীদ বাহনার ঘাট অন্তর্ভুক্ত।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬