ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়, জানাল আবহাওয়া অধিদপ্তর

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ PM
ভূমিকম্পের উৎপত্তিস্থল

ভূমিকম্পের উৎপত্তিস্থল © আবহাওয়া অধিদপ্তর

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ১টা ৫২ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড ধরে এই কম্পন স্থায়ী হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি মাঝারি ধরনের ভূমিকম্প। যার উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। যা অনুভূত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গেও।

ঢাকার আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৮ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

সাতক্ষীরা জেলা সদর থেকে ওই এলাকা ২৯ দশমিক ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে। আর ভারতের পশ্চিমবঙ্গের টাকি থেকে ২৬ দশমিক ২ কিলোমিটার দক্ষিণ পূর্বে।

মাঝারি মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

এর আগে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬