ইরানের হামলায় অ্যামাজনের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত

০৩ মার্চ ২০২৬, ১০:২০ AM
ইরানের হামলায় অ্যামাজনের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত

ইরানের হামলায় অ্যামাজনের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত © সংগৃহীত

মার্কিন অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড সার্ভিস বিভাগ এডব্লিউএসের সংযুক্ত আরব আমিরাতের একটি ডেটা সেন্টারে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর আগে ইরান আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় ভোররাতে সংস্থাটির ‘মি-সেন্ট্রাল-১’ অঞ্চলের একটি ডেটা সেন্টারে ‘অজ্ঞাত বস্তুর আঘাত’ লেগেছে। এতে আগুন ধরে যায় এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় কিছু সেবা ব্যাহত হয়েছে। তবে আমিরাতের অন্যান্য ডেটা সেন্টার স্বাভাবিক রয়েছে।

ডেটা সেন্টারে হামলার ঘটনা ঘটেছে আমিরাতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় আমিরাত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় হামলা চালায়।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইরানের ছোঁড়া ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫৪১টি ড্রোনের মধ্যে অধিকাংশ ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে কিছু ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় পড়ে তিনজনের মৃত্যু এবং অন্তত ৫৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এডব্লিউএসের মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে 

খামেনির জানাজায় খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ০৭ জুলাই ২০২৬
পরীক্ষায় বেশি নম্বর চেয়ে উত্তরপত্রে শিক্ষককে বাবা ডাকল শিক্…
  • ০৭ জুলাই ২০২৬
এসএসসি পাসেই সেলসম্যান নিয়োগ দেবে লোটো, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৭ জুলাই ২০২৬
কুমিল্লায় দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ০৭ জুলাই ২০২৬
অনার্স প্রথম বর্ষের ইনকোর্স নম্বর এন্ট্রি ও ফরম পূরণের সময় …
  • ০৭ জুলাই ২০২৬
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল, সম্পাদক শান্ত
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence