সুবিধা মতো সময়ে পাঠানো যাবে মেসেজ, নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ PM
নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার চালু করেছে মেটা। ‘শিডিউল মেসেজ’ নামের এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা আগে থেকেই বার্তা লিখে নির্দিষ্ট তারিখ ও সময়ে পাঠানোর জন্য সেটি নির্ধারণ করে রাখতে পারবেন। ফলে জন্মদিনের শুভেচ্ছা কিংবা গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাঠানোর জন্য নির্দিষ্ট সময় মনে রাখার প্রয়োজন হবে না।

মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপটি জানিয়েছে, ব্যক্তিগত ও গ্রুপ—দুই ধরনের চ্যাটেই নতুন ফিচারটি ব্যবহার করা যাবে। শুধু লিখিত বার্তা নয়, ছবি ও ভিডিও পাঠানোর সময়ও আগাম নির্ধারণ করা যাবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, ব্যবহারকারীদের সবচেয়ে বেশি চাওয়া ফিচারগুলোর একটি ছিল ‘শিডিউল মেসেজ’। নতুন সুবিধার ফলে বিভিন্ন টাইম জোনে থাকা মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। ব্যবহারকারীরা সুবিধামতো সময়ে বার্তা লিখে রাখতে পারবেন এবং নির্ধারিত সময়ে সেটি স্বয়ংক্রিয়ভাবে প্রাপক বা নির্দিষ্ট গ্রুপে পৌঁছে যাবে।

একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ১০ মিনিট থেকে সর্বোচ্চ ১৪ দিন আগে পর্যন্ত বার্তা শিডিউল করে রাখা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় অপারেটিং সিস্টেমেই সুবিধাটি ব্যবহার করা যাবে।

ফিচারটি চালু করতে প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে পছন্দের ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে যেতে হবে। এরপর বার্তা লিখে ‘সেন্ড’ বাটনটি চাপ দিয়ে ধরে রাখতে হবে। তখন বার্তা পাঠানোর তারিখ ও সময় নির্ধারণের সুযোগ আসবে। পছন্দমতো সময় নির্বাচন করে নিশ্চিত করলেই বার্তাটি শিডিউল হয়ে যাবে।

নির্ধারিত সময়ে বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। প্রাপক সেটি সাধারণ বার্তার মতোই দেখতে পাবেন; বার্তাটি আগে থেকে শিডিউল করা হয়েছিল কি না, তা বুঝতে পারবেন না।

সুবিধা মতো সময়ে পাঠানো যাবে মেসেজ, নতুন ফিচার আনল হোয়াটসঅ্য…
  • ২৬ নভেম্বর ২০২৬
চাইলেও শূন্য পদে শিক্ষক দেওয়া যাচ্ছে না, অসহায়ত্ব প্রকাশ …
  • ২৬ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে কৃষক কার্ড কর্মসূচির দ্বিতীয় ধাপের উদ্বোধন, আবেদন…
  • ২৬ নভেম্বর ২০২৬
ট্রিপল জাম্পে রেকর্ড গড়ে রৌপ্য জয় স্বপ্নার
  • ২৬ নভেম্বর ২০২৬
মানবতাবিরোধী মামলায় পুলিশ সুপার গ্রেপ্তার
  • ২৬ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতায় রোল লেখার পরই বুকে ব্যথা, লাশ হয়ে বাড়ি ফি…
  • ২৬ নভেম্বর ২০২৬