মানবতাবিরোধী মামলায় পুলিশ সুপার গ্রেপ্তার

২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ PM
পুলিশ

পুলিশ © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে বুধবার (২৬ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুরের ওই প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন। 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে ডিএমপির পল্টন থানার একটি হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সুপার সম্পর্কে ডিবি প্রধান জানান, ২০১৫ সালের জানুয়ারিতে ঢাকার খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে নিহত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। মামলায় তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আবুল কালাম আজাদ গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। আটক আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়।

এদিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর নজরদারি জোরদার করেছে পুলিশ সদর দপ্তর।

তিনি জানান, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।

কামারুম মুনিরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করার পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দপ্তর। ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

মানবতাবিরোধী মামলায় পুলিশ সুপার গ্রেপ্তার
  • ২৬ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতায় রোল লেখার পরই বুকে ব্যথা, লাশ হয়ে বাড়ি ফি…
  • ২৬ নভেম্বর ২০২৬
একযোগে ৬১৭ শিক্ষা ক্যাডার কর্মকর্তার চাকরি স্থায়ী করল সরকার…
  • ২৬ নভেম্বর ২০২৬
বগুড়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষার বিভিন্ন দপ্তরের দুর্নীতি খতিয়ে দেখবে সংসদীয় কমিটি, …
  • ২৬ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টা খোলা ক্লিনিক্যাল প্যাথলজি, ঢামেকের রোগীদের পরীক্ষা…
  • ২৬ নভেম্বর ২০২৬