ইরান যুদ্ধের খরচ কত হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য?

০৩ মার্চ ২০২৬, ০৮:৩২ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © টিডিসি সম্পাদিত

চলমান কোনো সামরিক অভিযানের মোট খরচ পূর্বানুমান করা কঠিন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কত খরচ করবে তা এখনই বলা সম্ভব নয়। খবর আলজাজিরার

স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো ক্রিস্টোফার পেবল বলেন, ‘পেন্টাগন এই তথ্য প্রকাশ করেনি, তাই আমরা কেবল অনুমান করতে পারি। কিন্তু এখানে অনেক পরিবর্তনশীল বিষয় আছে; আমরা একক অস্ত্রের খরচ অনুমান করতে পারি, অপারেশন ও নৌ-অপারেশনের খরচ অনুমান করতে পারি।’

আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন এপিক ফিউরির প্রথম ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র আনুমানিক ৭৭৯ মিলিয়ন ডলার খরচ করেছে। এর আগে সামরিক প্রস্তুতি, যার মধ্যে বিমানের পুনঃঅবস্থান, একটি ডজনের বেশি নৌযান মোতায়েন এবং আঞ্চলিক সামরিক সম্পদ সক্রিয় করা, আনুমানিক ৬৩০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

নিউ অ্যামেরিকান সিকিউরিটি সেন্টারের তথ্য অনুযায়ী, ইউএসএস জেরাল্ড আরফোর্ডের মতো একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনার দৈনিক খরচ প্রায় ৬.৫ মিলিয়ন ডলার।

তবে বিশেষজ্ঞদের মতে, বড় উদ্বেগ অর্থনৈতিক স্থায়িত্ব নয়, বরং অস্ত্রাগারের পর্যাপ্ততা। পেবল বলেন, ‘বর্তমান অপারেশনের গতিপ্রকৃতি, যেমন ইন্টারসেপ্টরের সংখ্যা, অনির্দিষ্টকাল চালানো সম্ভব নয়, এবং সম্ভবত কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হবে না।’

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬