রিয়াদে মার্কিন দূতাবাসে ভয়াবহ হামলা ইরানের

০৩ মার্চ ২০২৬, ০৮:২৩ AM
হামলার পর ধোয়ার কুন্ডলী দেখা গেছে

হামলার পর ধোয়ার কুন্ডলী দেখা গেছে © সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। চার দিন আগে ইরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার প্রতিক্রিয়ায় এটি মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের কনস্যুলেটগুলোতে সংঘটিত সর্বশেষ হামলার অংশ।

মঙ্গলবার (৩ মার্চ) রয়টার্স জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে কালো ধোঁয়া উঠতে দেখেছেন।

সৌদি কর্তৃপক্ষ রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার কথা নিশ্চিত করার পর শহরের কূটনৈতিক এলাকায় আরো দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ঘন, কালো ধোঁয়া উঠতে দেখেছেন।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে সীমিত পরিমাণ আগুন লেগেছে এবং ভবনের সামান্য ক্ষতি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রিয়াদে দূতাবাসে হামলার জবাব শিগগিরই দেওয়া হবে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬