আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে: কাতার

০৪ মার্চ ২০২৬, ০৩:৫১ AM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ AM
 মার্কিন বিমান ঘাটিতে হামলা

মার্কিন বিমান ঘাটিতে হামলা © টিডিসি ফটো

কাতারের গুরুত্বপূর্ণ আল-উদেইদ বিমান ঘাঁটিতে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরা। 

বুধবার (৪ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইরান থেকে কাতারকে লক্ষ্য করে মোট দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। হামলার লক্ষ্যবস্তু হওয়া এই আল-উদেইদ ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা অবস্থান করছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতার রাষ্ট্রকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আল-উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে।’

ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিমান ঘাঁটির ভেতরে আঘাত হানলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। বিবৃতিতে কাতার স্পষ্ট করে জানিয়েছে যে, ‘তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’ 

উল্লেখ্য, আল-উদেইদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ইরানের পক্ষ থেকে চালানো এই হামলার ফলে ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। 

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage