ইসরায়েলে ইরানের নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলা

০৪ মার্চ ২০২৬, ০৩:১২ AM
 ইরানের মিসাইল হামলা

ইরানের মিসাইল হামলা © সংগৃহীত

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আজ সন্ধ্যায় পুনরায় একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আল জাজিরার খবরে বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। 

ফারস নিউজ এজেন্সির বরাতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর ষোড়শ (১৬তম) ধাপ শুরু হয়েছে। এর আওতায় বিপ্লবী গার্ডের মহাকাশ বাহিনী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের (ইসরায়েল) কেন্দ্রস্থল লক্ষ্য করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।

এদিকে ইরানের এই হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে গত মঙ্গলবার ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে সফল বিমান হামলা চালিয়েছে। দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন চরম আকার ধারণ করেছে।

এই সংঘাতের প্রেক্ষাপটে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের চারটি প্রধান লক্ষ্যের কথা প্রকাশ্যে উল্লেখ করেছেন। ট্রাম্পের মতে, এই অভিযানের উদ্দেশ্য হলো— ‘ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা, দেশটির নৌবাহিনীকে নিশ্চিহ্ন করা, তাদের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেমানো এবং ইরান যাতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে আর সহায়তা করতে না পারে তা নিশ্চিত করা।’

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage