ট্রাম্পের শর্ত মানবে না তেহরান, মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা

১৮ জুন ২০২৫, ০৮:১৯ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৩:১৬ PM
আলী খামেনি ও ট্রাম্প

আলী খামেনি ও ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শর্তে ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং এর ফলে গোটা মধ্যপ্রাচ্য এক ভয়াবহ সংঘাতের মুখে পড়তে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলি ভায়েজ।

তিনি বলেন, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া শর্ত মেনে নেবে না। ভায়েজ সতর্ক করে দেন, যদি যুদ্ধ শুরু হয়, সেটি কেবল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না—বরং তা সারা মধ্যপ্রাচ্যে বিস্তৃত হয়ে পড়তে পারে।

আলি ভায়েজ জানান, যুদ্ধ শুরুর ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে হামলার জন্য সবুজ সংকেত দিয়েছেন। অথচ এর মাত্র দুই দিন পরেই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের ওমানের মাসকটে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা ছিল।

তার ভাষায়, ‘ইরানের দৃষ্টিকোণ থেকে এটি একটি দ্বিমুখী ও অস্পষ্ট বার্তা। একদিকে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ আলোচনার কথা বলছে, অন্যদিকে ইসরায়েলের মাধ্যমে হামলার অনুমতি দিচ্ছে। এই অবস্থান ইরানকে আরও বেশি উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করে তুলেছে।’

ভায়েজ বলেন, ‘ট্রাম্প এখন ইরানের কাছে পূর্ণ আত্মসমর্পণ দাবি করছেন। কিন্তু আমার দৃষ্টিতে, আমেরিকার শর্তে আত্মসমর্পণ করাটা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমার আঘাতের চেয়েও বড় বিপদ।’

তার মতে, একবার যদি ইরান পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দাবি মেনে নেয়, তাহলে মার্কিন শর্ত আর থামবে না। একের পর এক চাপ আসবে, যার শেষ পরিণতি হতে পারে ইরানি শাসনব্যবস্থার পতন।

ভায়েজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি ইসলামি প্রজাতন্ত্র পতনের দিকে যায়, তাহলে ইরান নিজেকে নিয়ে শুধু ডুববে না, পুরো অঞ্চলকেও সঙ্গে নিয়ে যাবে।’

‘ফলে এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত যুদ্ধ শুরু হয়ে যাওয়ার ঝুঁকি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি’ বলেন আলি ভায়েজ। [সূত্র: আল জাজিরা]

শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের তারিখ ও বদলি স্থগিত নি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, তথ্য উপদেষ্টা বললেন—‘ভ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে জুয়েলারি দোকানমালিক হত্যা, গ্রেপ্তার দুজনের আদালতে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9