সংযম থেকে আনন্দ: ঈদকে যেভাবে দেখছেন পবিপ্রবিয়ানরা

১৯ মার্চ ২০২৬, ০৭:০৭ PM
সংযম থেকে আনন্দ: ঈদকে যেভাবে দেখছেন পবিপ্রবিয়ানরা

সংযম থেকে আনন্দ: ঈদকে যেভাবে দেখছেন পবিপ্রবিয়ানরা © টিডিসি ছবি

সারা বছরের ব্যস্ততা আর ক্লান্ত বিশ্ববিদ্যালয় জীবনে এক প্রশান্তির পরশ বয়ে আনে ঈদ-উল ফিতরের ছুটি। প্রতিদিনের ক্লাস, ল্যাব, প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্টের চাপ থেকে কিছুটা মুক্তি পেয়ে শিক্ষার্থীরা ছুটে যায় আপন ঠিকানায়। দীর্ঘ যাত্রা, টিকিটের ঝামেলা— সবকিছু পেরিয়েও প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার আনন্দ যেন সব ক্লান্তিকে মুছে দেয়।

বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে কাটানো সময়, একসঙ্গে ইফতার ও ঈদের প্রস্তুতি— সব মিলিয়ে তৈরি হয় অন্যরকম এক আবেগঘন পরিবেশ। রমজানের সংযম শেষে ঈদের আনন্দ কেবল উৎসবেই সীমাবদ্ধ থাকে না; এটি হয়ে ওঠে ভালবাসা, কৃতজ্ঞতা ও আত্মিক প্রশান্তির এক অনন্য উপলব্ধি। এই অনুভূতিগুলোকে কেন্দ্র করেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা প্রকাশ করছে তাদের মনের কথা— পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত, ঈদের আনন্দ এবং রমজান শেষে এই উৎসবের প্রকৃত তাৎপর্য নিয়ে তাদের উপলব্ধি।

ঈদ-উল ফিতর: আনন্দের চেয়েও বড় যে শিক্ষা
প্রতি বছর পবিত্র ঈদ-উল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও আত্মিক পরিশুদ্ধির বার্তা। এক মাসব্যাপী সিয়াম সাধনার পর এই দিনটি যেন আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার। রমজান মাসে রোজা রেখে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং ধৈর্য ও সংযম অর্জন করে, যার পূর্ণতা পায় এই ঈদের দিনে।

ঈদ-উল ফিতরের মূল তাৎপর্য আত্মশুদ্ধিতে। পুরো রমজানজুড়ে ইবাদত ও তওবার মাধ্যমে মানুষ নিজেকে গড়ে তোলে, আর ঈদের দিন সেই প্রচেষ্টার আনন্দ ভাগ করে নেয়। এটি কেবল উৎসব নয়, বরং অন্তরের প্রশান্তিরও উপলক্ষ। এই উৎসব আমাদের সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ধনী-গরিব সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করে এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। যাকাতের মাধ্যমে সমাজের দরিদ্র মানুষদেরও ঈদের আনন্দে শামিল করা হয় এবং তাদের স্বাবলম্বী করতে সাহায্য করা হয়, যা ইসলামের মানবিক দৃষ্টিভঙ্গির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

ঈদ পারিবারিক ও সামাজিক সম্পর্ককে আরও মজবুত করে। এই দিনে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা, পুরনো বিরোধ ভুলে যাওয়া এবং ভালবাসা বাড়ানোর এক বিশেষ সুযোগ তৈরি হয়। তবে ঈদের আসল শিক্ষা নতুন পোশাক বা বাহ্যিক আনন্দে নয়; বরং সংযম, ত্যাগ ও মানবিকতার চর্চায়। যদি এই মূল্যবোধগুলো আমরা সারা বছর ধরে ধারণ করতে পারি, তবেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।

মইন উদ্দিন
কৃষি অনুষদ

খুশির বারতা নিয়ে এল পবিত্র ঈদ
পুরোনো দিনের যত গ্লানি হোক, আজ অবসান— আকাশে উঠেছে চাঁদ, মনে জাগে খুশির গান। পবিত্র ঈদ-উল ফিতর আমাদের দ্বারে সমাগত আনন্দ ও শান্তির বার্তা নিয়ে। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির পর এই দিনটি আসে পরম প্রশান্তি ও আনন্দ নিয়ে।

ঈদ মানেই সাম্য, মৈত্রী ও মিলনের এক অনন্য উৎসব। এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়ায়। নামাজের ময়দান থেকে শুরু করে প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের আবহ। দেশ থেকে দেশান্তরে ঈদের আমেজ ছড়িয়ে পড়ে প্রতিটি মানুষের হৃদয়ে। এক মাসের সংযম শেষে আকাশে জ্বলজ্বল করা নতুন চাঁদ যেন আনন্দের বার্তা দেয়, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ।’ আমার কাছে ঈদের প্রকৃত স্বার্থকতা লুকিয়ে আছে পরিবারের পুনর্মিলনে, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর আনন্দে এবং শিশুদের নিষ্পাপ হাসিতে।

সাইমা সুলতানা এলীন
আইন ও ভূমি প্রশাসন অনুষদ

আত্মশুদ্ধি থেকে আনন্দের মিলন: শিক্ষার্থীদের জীবনে ঈদের প্রকৃত তাৎপর্য
ঈদ-উল ফিতর আমাদের জীবনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। পবিপ্রবি শিক্ষার্থীদের কাছে ঈদ মানে শুধু আনন্দ নয়; বরং দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আত্মশুদ্ধির এক বিশেষ উপলক্ষ। ব্যস্ত একাডেমিক জীবনের মাঝেও ঈদ আমাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ এনে দেয়। অনেক শিক্ষার্থী ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ফিরে গিয়ে শৈশবের স্মৃতিগুলো আবার নতুন করে অনুভব করে। পাশাপাশি বন্ধুবান্ধবদের সঙ্গে মিলিত হওয়ার আনন্দও ঈদের একটি বড় অংশ।

তবে ঈদের মূল বার্তা হলো সহমর্মিতা ও দানশীলতা, যা আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। পরিশেষে বলা যায়, ঈদ মানে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে আনন্দ বিনিময়ের সুযোগ, যা দূর থেকে আসা পবিপ্রবিয়ানদের কাছে স্মৃতিচারণ হয়ে থাকে।

ইব্রাহিম ইসলাম হাসিব
ব্যবসায় প্রশাসন অনুষদ

ঈদ আনন্দে মুছে যায় ক্যাম্পাস জীবনের ক্লান্তি
ক্যাম্পাসের ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলিয়ে, পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির এক অনন্য উপলক্ষ হয়ে প্রতি বছর ফিরে আসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর। ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষাসহ সব একাডেমিক ব্যস্ততার মাঝেও পবিত্র মাহে রমজানের শেষে ঈদ নিয়ে আসে শিক্ষার্থীদের মাঝে আনন্দ, সন্তুষ্টি ও প্রশান্তি। তবে বর্তমান সময়ে ঈদের আনন্দের পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কথাও মনে রাখা জরুরি। অনেক শিক্ষার্থী যাকাত ও ফিতরা আদায়ের মাধ্যমে সমাজে সাম্য ও সহমর্মিতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। সব মিলিয়ে শিক্ষার্থীদের ভাবনায় ঈদ-উল ফিতর কেবল উৎসব নয়; এটি পারস্পরিক ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতা পূরণের এক অনন্য উপায়।

মেহেরুন্নেছা লাবনী
কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রকৌশল অনুষদ

নাড়ির টানে ফেরা, খুনসুটি আর আনন্দে ভরা শিক্ষার্থীদের ঈদ
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। প্রতিবছর মাহে রমজানের শেষে মুসলমানরা পবিত্র ঈদ-উল ফিতর পালন করে। পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীরাও ঈদের আনন্দ ভাগাভাগিতে মশগুল। ক্যাম্পাসের হল ও চায়ের দোকানগুলোতে ইফতারের পর আলোচনা জমে কে কোথায় কীভাবে ঈদ উদযাপন করবে। ছুটির ঘণ্টা বাজতেই ব্যাগপত্র গুছিয়ে নাড়ির টানে বাড়ি ফেরার আনন্দ যেন নতুন প্রাণ সঞ্চার করে। এর সঙ্গে যোগ হয় সালামি নেওয়ার খুনসুটি— যা ঈদের আনন্দকে আরও রঙিন করে তোলে।

নুর ইসলাম পিয়াস
অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ

ঈদের ছুটি: ক্লান্ত শিক্ষাজীবনে স্বস্তি, পরিবারে ফেরা আর সম্প্রীতির আহ্বান
ঈদের ছুটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে প্রিয় সময়। রমজানের এক মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আসে আনন্দ ও খুশির বার্তা নিয়ে। পুরো বছরজুড়ে ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, টিউশনি ও সাংগঠনিক কার্যক্রমের চাপের মাঝে ঈদের ছুটি এনে দেয় স্বস্তি। বাড়িতে একসঙ্গে ইফতার, বন্ধুদের সঙ্গে আড্ডা, ঈদের নামাজ— সব মিলিয়ে এই সময়গুলো শিক্ষার্থীদের কাছে স্বপ্নের মত।

তবে ঈদ মানে শুধু আনন্দ নয়; এটি সৌহার্দ্য, সংহতি ও মানবিকতার বার্তাও বহন করে। তাই হিংসা-বিদ্বেষ ভুলে সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়াই ঈদের প্রকৃত শিক্ষা।

সুমাইয়া আমিন
অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬