টানা ১৭ দিনের ছুটিতে যাচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১০ মার্চ ২০২৬, ০৪:১৯ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) টানা ১৭ দিনের ছুটি ঘোষণা করেছে। ৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে, তবে জরুরি প্রশাসনিক কাজ সীমিত পরিসরে চলবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত ক্লাস কার্যক্রম স্থগিত রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে এবং প্রয়োজন অনুযায়ী একজন কর্মকর্তা ও একজন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ছুটি শেষে ২৬ মার্চ থেকে আবার একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬