পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফটক নির্মাণে অনিয়মের অভিযোগ

১০ মার্চ ২০২৬, ০৫:৫৫ PM , আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৬:০৪ PM
পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফটক নির্মাণে অনিয়মের অভিযোগ (ইনসেটে বেঁকে যাওয়া পিলার)

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে ফটক নির্মাণে অনিয়মের অভিযোগ (ইনসেটে বেঁকে যাওয়া পিলার) © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)–এর বরিশাল ক্যাম্পাসে নির্মাণাধীন প্রধান ফটকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের উপকরণ ব্যবহারে ফটকের নির্মাণ কাজ করা ও ধীরগতির কারণে নিরাপত্তা শঙ্কা তৈরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, ফটকটি নির্মাণের কাজ প্রায় ছয় মাস আগে শুরু হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলমান থাকায় সড়ক দিয়ে চলাচল করা শিক্ষার্থীদের ভোগান্তি ক্রমেই বাড়ছে এবং ক্যাম্পাসের বাসগুলো প্রবেশেও ঝুঁকি তৈরি হয়েছে। কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে, ফলে ফটকের পিলারগুলো বেঁকে গেছে।

অন্যদিকে ফটক না থাকায় সন্ধ্যার পর ক্যাম্পাস চত্বরে স্থানীয়দের অনিয়ন্ত্রিত চলাফেরা লক্ষ্য করা যায়, যা দুইটি আবাসিক হলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার কাজের গতি বাড়ানোর জন্য সতর্ক করা হলেও তা আমলে নেয়নি তারা। নিম্নমানের নির্মাণকাজ ও দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে।

কয়েকবার ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়েছি। কিন্তু তারা নির্ধারিত সময়ের তুলনায় অনেক বেশি সময় নিয়েছে। - ড. আলী আজগর, সহকারী প্রক্টর 

সরেজমিনে দেখা গেছে, ফটকের পিলার সোজা না হয়ে স্পষ্টভাবে বেঁকে রয়েছে। এর ফলে ভবিষ্যতে ফটকের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়া সত্ত্বেও নির্মাণকাজে মান নিয়ন্ত্রণের কোনো দৃশ্যমান তদারকি দেখা যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের গাফিলতির কারণেই এমন অনিয়ম ঘটছে বলেও অভিযোগ রয়েছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ নির্মাণ প্রকল্পের জন্য প্রায় ৪০ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘ সময় পার হলেও দায়িত্বে অবহেলা ও পরিকল্পনার অভাবে কাজের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। 

ফটক না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে জানতে চাইলে সহকারী প্রক্টর ড. আলী আজগর বলেন, “আমি কয়েকবার ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়েছি। কিন্তু তারা নির্ধারিত সময়ের তুলনায় অনেক বেশি সময় নিয়েছে। ইতোমধ্যে গেটের কাঠামোগত কিছু ত্রুটিও লক্ষ করা যাচ্ছে। গেট না থাকায় ক্যাম্পাসের নিরাপত্তা বিষয়টিও আমাদের জন্য উদ্বেগের।”

আরও পড়ুন : ঢাবির কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে নতুন পরীক্ষা পদ্ধতি

ঠিকাদার রাফি মোল্লা বলেন, “বিভিন্ন ব্যস্ততার কারণে নির্মাণকাজ নির্ধারিত গতিতে সম্পন্ন হয়নি। তবে প্রকল্পের নির্ধারিত সময়সীমা এখনো শেষ হয়নি এবং কাজ সম্পন্ন করতে আরও প্রায় দুই মাস সময় বাকি রয়েছে।” তবে নির্মাণকাজে মানসম্মত উপকরণ ব্যবহার করা হয়েছে এবং বিমে প্রয়োজনের তুলনায় বেশি রড দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

পিলারের কাঠামো বেঁকে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এটিকে নির্মাণজনিত ত্রুটি বলে স্বীকার করেন। তিনি জানান, “বাঁকা হয়ে যাওয়া অংশটি ভেঙে পুনরায় নতুন করে নির্মাণ করা হবে।”

প্রজেক্ট মনিটরিং কমিটির আহ্বায়ক ড. আহসানুর রেজা বলেন, “বিভিন্ন কারণে নির্মাণকাজের অগ্রগতি কিছুটা ধীরগতির হয়েছে। পিলারের কাঠামোগত পরিবর্তন নিয়ে ঠিকাদার ও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করা হয়েছে। যে অংশটি বেঁকে গেছে, সেটি ভেঙে পুনরায় নতুন করে নির্মাণ করতে বলা হয়েছে। আশা করছি, খুব দ্রুত কাজটি সম্পন্ন হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. কাজী রফিকুল ইসলাম–এর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পরিবারের অমতে ১০ দিন আগে মেয়ের বিয়ে, মা-মেয়ের রহস্যজনক মৃত্…
  • ১৪ জুলাই ২০২৬
নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
এরশাদের জন্ম না হলে রাষ্ট্রধর্ম ইসলাম হতো না: জাতীয় পার্টির…
  • ১৪ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল—প্রতিহত করতে গিয়ে মার খেলেন বিএ…
  • ১৪ জুলাই ২০২৬
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
এআই অলিম্পিয়াড বিজয়ীদের ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence