ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

১৯ মার্চ ২০২৬, ০৭:১০ PM , আপডেট: ১৯ মার্চ ২০২৬, ০৭:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মালয়েশিয়ায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন হবে বলে জানিয়েছে দেশটির কিপার অব দ্য গ্রেট সিল অব দ্য কিংস তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় দেশটির ‘কিপার অব দ্য গ্রেট সিল অব দ্য কিংস’ তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন।

রয়্যাল সিলের এক বিবৃতিতে বলা হয়, দেশটির শাসক পরিষদ এবং রাজা (ইয়াং ডি পারতুয়ান আগাং) সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইসলামিক জ্যোতির্বিজ্ঞান এবং রুকিয়া (চাঁদ দেখা) ও হিসাব (গণনা) এই দুই পদ্ধতির সমন্বয়ে ঈদের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

প্রতি বছর মালয়েশিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়। জাতীয় রেডিও এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সারা দেশের মানুষকে এই ঘোষণা জানানো হয়।

সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬
সকালেই মিরাজের জোড়া আঘাত
  • ১৬ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি এবং ল শিক্ষার্থীদের নিয়ে ন…
  • ১৬ আগস্ট ২০২৬
ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬