কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া হবে: ট্রাম্প

১৯ মার্চ ২০২৬, ০১:১২ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © বিবিসি বাংলা

কাতারে ইরান যদি ফের কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ‘বিশাল বিস্ফোরণ’ চালানোর হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ এক পোস্টে এ হুমকি দেন তিনি।

ইরান কাতারের রাস লাফ্ফান এনার্জি কমপ্লেক্সে হামলা চালানোর পর ট্রাম্প ওই হুশিয়ারি পোষ্ট দেন। বুধবার রাতে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে, যা বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসক্ষেত্র বলে বিবেচিত, সেখানে হামলা চালায়।

আরও পড়ুন: ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল

জবাবে ইরান কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি গালফ দেশে হামলা চালিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাউথ পার্সে ইসরায়েলের হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র কিছু জানতো না। খবর: বিবিসি বাংলা।

‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাও…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া-জাপানসহ চার দেশে বাকৃবির ৩৫ শিক্ষার্থীর ইন্টার্নশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
 নতুন পে-স্কেল অনুযায়ী কবে থেকে বর্ধিত বেতন পাবেন সরকারি চা…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষা প্রস্তুতির দুশ্চিন্তায় কলেজছাত্রীর আত্মহত্যা, চিরকু…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬