ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাতিসংঘ

১৮ মার্চ ২০২৬, ১১:১৭ AM
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্র

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্র © সংগৃহীত

ইরানের বুশেহর শহরে অবস্থিত একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ‘শত্রুপক্ষের বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু’ আঘাত হেনেছে বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা (আইএইএ) ও ইরান সরকার। পৃথক বিবৃতিতে উভয় পক্ষই এ তথ্য নিশ্চিত করেছে।

তবে আঘাতকারী বস্তুটি ঠিক কী ছিল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি আইএইএ বা ইরান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ড্রোন হতে পারে। স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

আইএইএ জানায়, এই হামলায় বিদ্যুৎকেন্দ্রটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। একই সঙ্গে সংস্থাটির মহাপরিচালক পরমাণু স্থাপনায় হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, এ ধরনের হামলার ফলে বিস্ফোরণ ঘটলে তা বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে।

অন্যদিকে, ইরান সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক আইন অনুযায়ী পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এর পরিণতি ভয়াবহ হতে পারে। ভবিষ্যতে এমন হামলা অব্যাহত থাকলে পুরো উপসাগরীয় অঞ্চলে মারাত্মক বিপর্যয় দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে দেশটি।

ট্যাগ: ইরান
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬