বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান

১৮ মার্চ ২০২৬, ০২:৫৯ AM
বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি-

বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি- © টিডিসি ফটো

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানি-র মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়, ‘সোলাইমানি আমেরিকান-জায়নিস্ট শত্রুদের হামলায় নিহত হয়েছেন।’

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, পৃথক হামলায় ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি এবং বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

তবে আইআরজিসির বিবৃতিতে সোলাইমানির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হলেও আলী লারিজানির বিষয়ে কিছু বলা হয়নি।

ট্যাগ: ইরান
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬