যুদ্ধের কারণে ওমরায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী

১৭ মার্চ ২০২৬, ০১:৪৬ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ওমরায় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। কিন্তু মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের কারণে শেষ পর্যন্ত শিডিউল বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ।

প্রধানমন্ত্রীর সঙ্গে তারও যাওয়ার কথা ছিল জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইরান যুদ্ধের কারণে ওমরাহয় যাওয়া হলো না। ঈদের সময় যাওয়ার সৌদি আরবে কথা ছিল আমাদের। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমিও যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম।

গত বছরের ডিসেম্বরে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার আগেও আলোচনায় ছিল তারেক রহমানের ওমরাহয় যাওয়ার বিষয়টি। শেষ পর্যন্ত তখনও হয়নি৷ লন্ডন থেকে তিনি সরাসরি ঢাকায় ফিরেন। সঙ্গে যাওয়ার কথা ছিল তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের।

বিএনপি সূত্রে আরও জানা যায়, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। সে সময় মা খালেদা জিয়া তার সঙ্গে যোগ দিয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন। ওমরাহ শেষে তখন তারেক রহমান ফের লন্ডনে ফিরে যান।

এদিকে মধ্যপ্রাচ্যজুড়ে বর্তমানে যুদ্ধ চলমান রয়েছে। মার্চের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এ সংঘাতের সূত্রপাত হয়। এরপর ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবাননসহ অঞ্চলটির বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায়। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে।

তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬