হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি পেল আরেক দেশ

১৭ মার্চ ২০২৬, ০২:১৬ PM
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর দিয়েছে ইরাক। দেশটির তেলমন্ত্রী হায়ান আব্দুল-গনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে ইরাকের তেলবাহী জাহাজগুলো নিরাপদ চলাচলের বিষয়ে ইরানের সাথে একটি সমঝোতায় পৌঁছেছে বাগদাদ।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি নিয়ে যখন আন্তর্জাতিক মহলে উদ্বেগ তুঙ্গে, তখন ইরাকের পক্ষ থেকে এই ঘোষণা এল। আব্দুল-গনি বলেন, ‘আমরা ইরানের সাথে একটি পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছেছি, যার ফলে আমাদের তেলবাহী ট্যাঙ্কারগুলো কোনো বাধা ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে।’

এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রণালিটির বর্তমান অবস্থা পরিষ্কার করে বলেন, ‘হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত, তবে আমাদের শত্রুদের জন্য এটি বন্ধ থাকবে।’

বিশ্লেষকদের মতে, ইরাক ও ইরানের এই সমঝোতা বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে আরাগচির ‘শত্রু’ তকমাটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ইঙ্গিত করায়, পশ্চিমা দেশগুলোর জাহাজ চলাচলে ঝুঁকি থেকেই যাচ্ছে। প্রতিদিন বিশ্বের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ তেল এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এর সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। যেমনটা হয়েছে বর্তমানে।

ফের ১০০ ডলার ছাড়াল তেলের দাম 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দিল যুক্তর…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠানে চাকরি, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্যন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মাতৃমৃত্যু হ্রাস ও মাতৃ-নবজাতক টিটেনাস নির্মূলে সাফল্য, বাং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভা বোর্ডকে দলীয়করণের চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে: সারজি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9