অল্পের জন্য ‘বেঁচে যান’ মোজতবা খামেনি, ফাঁস হওয়া অডিওতে রোমহর্ষক তথ্য

১৭ মার্চ ২০২৬, ০১:৩৭ PM
ইরানে সদ্য নিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানে সদ্য নিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি © সংগৃহীত

ইরানে সদ্য নিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন। এ হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনিসহ পরিবারের অনেক সদস্য নিহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’র হাতে এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড এসেছে।

ফাঁস হওয়া রেকর্ড থেকে জানা গেছে, বিস্ফোরণের কয়েক মিনিট আগে ব্যক্তিগত কাজে ভবন থেকে বাইরে যান মোজতবা খামেনি। এতে প্রাণে বেঁচে যান তিনি। এতে গত ২৮ ফেব্রুয়ারির সেই হামলার রোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। 

এতে বলা হয়েছে, হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, পরিবারের কয়েকজন সদস্য ও শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিহত হন। দেশটির সামরিক প্রধানের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। দ্বিখণ্ডিত হয়ে যায় খামেনির এক জামাতার মাথা।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রেকর্ডটি আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের প্রটোকল প্রধান মাজাহের হোসেনির। গত ১২ মার্চ তেহরানে একটি বৈঠকে এমন বর্ণনা দেন। খামেনি পরিবার ও শীর্ষ নেতাদের একসঙ্গে নির্মূল করার সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে হামলা চালানো হয়।

আরও পড়ুন: ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মাজাহের হোসেনি জানান, মোজতবা খামেনি হামলার আগ মুহূর্তে বের হয়েছিলেন। পরে ওপরে যাওয়ার সময় ভবনটিতে আঘাত হানা হয়। এতে তিনি পায়ে আঘাত পেলেও বেঁচে যান। তবে হামলায় তাঁর স্ত্রী জোহরা হাদ্দাদ আদেল ও ছেলে নিহত হন। আয়াতুল্লাহ আলী খামেনির অন্য ছেলে মোস্তফা খামেনিও কাছাকাছি ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী অক্ষত আছেন।

হোসেনি জানিয়েছেন, হামলায় ইরানের সামরিক প্রধান মোহাম্মদ শিরাজির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তাঁকে শনাক্ত করার জন্য ‘কয়েক কেজি মাংস’ অবশিষ্ট ছিল। খামেনির জামাতা মেসবাহ আল-হুদা বাঘেরি কানির মাথা দ্বিখণ্ডিত ছিল। কমপ্লেক্সটির বিভিন্ন অংশে একযোগে হামলা চালানো হয়।

সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে এক করবেন না: সারজিস আলম
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ ৮ বছরের সাজিদ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9