আমিরাতের বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা

১৭ মার্চ ২০২৬, ১১:২৫ AM
ট্যাঙ্কার জাহাজে হামলা

ট্যাঙ্কার জাহাজে হামলা © রয়টার্স

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহ-এর কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটো)।

ওমান উপসাগরের তীরবর্তী ফুজাইরাহ বন্দরের কাছাকাছি, প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করা অবস্থায় থাকা জাহাজটি হামলার শিকার হয়।

ইউকেএমটোর বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটিতে বিস্ফোরক কোনো বস্তু আঘাত হানে। তবে এটি ড্রোন, ক্ষেপণাস্ত্র নাকি অন্য কোনো মাধ্যমে ঘটেছে—তা নিশ্চিত হওয়া যায়নি। হামলায় জাহাজটির বড় ধরনের ক্ষতি হয়নি এবং কোনো হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ফুজাইরাহ বন্দর আমিরাতের জ্বালানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশটির অধিকাংশ জ্বালানি তেল এই বন্দর দিয়েই রপ্তানি হয়। তবে ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার পর থেকে বন্দরটির কার্যক্রম বন্ধ রয়েছে।

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬