যুক্তরাষ্ট্রে নয়, মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায় ইরান

১৭ মার্চ ২০২৬, ০১:০৮ PM
ইরান ফুটবল দল

ইরান ফুটবল দল © সংগৃহীত

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান ফুটবল ফেডারেশন। সোমবার (১৬ মার্চ) এ কথা জানান ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।

এর আগে, গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারে, তবে তাদের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে’ যুক্তরাষ্ট্রে খেলা হয়তো ঠিক হবে না। ট্রাম্পের এই প্রচ্ছন্ন হুমকির পরই নড়েচড়ে বসেছে তেহরান।

মেক্সিকোতে অবস্থিত ইরান দূতাবাসের এক্স হ্যান্ডলে মেহেদি তাজ স্পষ্ট করে বলেন, ‘ট্রাম্প যখন নিজেই স্বীকার করছেন যে তিনি আমাদের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, তখন আমরা কোনোভাবেই আমেরিকা সফরে যাব না। আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যেন ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হয়।’

ফুটবলের এই মহাযজ্ঞ আগামী ১১ জুন শুরু হওয়ার কথা, যা যৌথভাবে আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ সিয়াটলে হবে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইরানের বিশ্বকাপ অংশগ্রহণকে প্রশ্নের মুখে ফেলেছে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

গত সপ্তাহে ইরানের ক্রীড়ামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, এমন নিরাপত্তা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে খেলাটা তাদের জন্য প্রায় অসম্ভব। ফলে উঠেছে প্রশ্ন, ভেন্যু পরিবর্তন না হলে ইরান কি বিশ্বকাপে অংশ নিতে পারবে কি না।

যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্যই করেনি ফিফা। তবে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে এখনও আশাবাদী এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সাধারণ সম্পাদক উইন্ডসর জন বলেন, ‘দিন শেষে খেলার সিদ্ধান্ত নেবে ফেডারেশন। আজ পর্যন্ত তারা আমাদের যা জানিয়েছে, তাতে তারা বিশ্বকাপে যাচ্ছে বলেই জানি।’ 

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬