লঙ্কানদের গুঁড়িয়ে শুভসূচনা বাংলাদেশের

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৮ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের হাসি হেসেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে মাত্র ৪ রানের দারুণ জয় তুলে নেয় টাইগ্রেসরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইসমা তানজিম ও শামিমা সুলতানা। মাত্র ৫ দশমিক ৫ ওভারে তাদের উদ্বোধনী জুটিতে আসে ৪৮ রান।

তবে এই ঝোড়ো শুরুর পর হঠাৎ ছন্দপতন ঘটে। ৮ রানের ব্যবধানে হারায় দুই উইকেট। একপর্যায়ে ৪ উইকেটে দলের সংগ্রহ দাঁড়ায় ১০৪ রান। কিন্তু শেষদিকে নাটকীয় ধস নেমে মাত্র ১১ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে শেষ বলের আগেই অলআউট হয়ে যায় টাইগ্রেসরা।

মামুলি লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। সানজিদা আক্তার মেঘলা ও ফাতেমা খাতুনের ঘূর্ণি আর সঙ্গে লতা মন্ডলের গতিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। এতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রানের বেশি তুলতে পারেনি লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন হানসিমা করুনারত্নে, এ ছাড়া এমা কাঞ্চনা করেন ২৩ রান।

বাংলাদেশের পক্ষে সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ২০ রানে নেন ৩ উইকেট। লতা মন্ডল ৪ ওভারে ২০ রানে শিকার করেন ২টি উইকেট। লেগ স্পিনার ফাতেমা খাতুনও ৪ ওভারে ২৪ রানে নেন ২ উইকেট।

চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬