ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ছেন সালাহউদ্দিন

০৫ নভেম্বর ২০২৫, ০৮:০২ AM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:০৮ AM
ব্যাটিং কোচ সালাউদ্দিন

ব্যাটিং কোচ সালাউদ্দিন © সংগৃহীত

আফগানিস্তানের কাছে ওয়ানডেতে, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হবার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন। মঙ্গলবার রাতে ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। খবর ডেইলি সান।

সালাহউদ্দিনের সঙ্গে বিসিবির বর্তমান চুক্তি রয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। তবে জানা গেছে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজই হবে তার জাতীয় দলের সঙ্গে শেষ দায়িত্ব। আজই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই দশকের কোচিং অভিজ্ঞতা নিয়ে সালাহউদ্দিন বাংলাদেশের ক্রিকেটে পরিচিত মুখ। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০–১১ মৌসুমে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৪ সালে সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ৪ প্রতিযোগিতায় দলকে নেতৃত্ব দেন। তার অধীনে সিঙ্গাপুরের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক স্বীকৃত লেভেল ৩ কোচিং সনদধারী সালাহউদ্দিনকে বাংলাদেশের অন্যতম সফল দেশীয় কোচ হিসেবে বিবেচনা করা হয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একাধিক দলকে চ্যাম্পিয়ন করেছেন।

কুড়িগ্রামে বেতন-ভাতার দাবিতে মাদ্রাসার সুপার ও অফিস সহকারীক…
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়করণ-পে স্কেল-বদলি ও এমপিওভুক্তিসহ ৮ বিষয় নিয়ে সংবাদ সম…
  • ০২ নভেম্বর ২০২৬
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি
  • ০২ নভেম্বর ২০২৬
৯ম গ্রেডে ১১ প্রভাষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকরা অক্টোবর মাসের বেতন পাবেন কখন, জানাল মাউশি
  • ০২ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার ‘দাফনে বাধার’ প্রতিবাদে যশোরে ম…
  • ০২ নভেম্বর ২০২৬