সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

২৯ অক্টোবর ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৫, ০২:৩৭ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা অনিয়মিত ব্যাটিং। ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই ব্যাটাররা ধারাবাহিক রান করতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও ব্যাটিংয়ের অসংগতি স্পষ্ট ছিল। আর চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার কারণে ১৬ রানে হেরে যায় বাংলাদেশ, পেসার তানজিম হাসান সাকিবের ব্যাট থেকে সর্বোচ্চ রান এসেছিল।

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর আজ সিরিজ বাঁচাতে নামছে বাংলাদেশ। ফলে,  একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নিশ্চিত। শামীম পাটোয়ারীর জায়গায় একাদশে ফিরতে পারেন জাকের আলি অনিক, আর তাসকিন আহমেদের বিশ্রামের সুযোগ থাকায় তার জায়গায় শরিফুল ইসলাম একাদশে ঢুকতে পারেন। 

আরও পড়ুন : পরিচালকদের বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত থাকা নিয়ে কঠোর সিদ্ধান্ত বিসিবির

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দুই দল এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ ১০ এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেইজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে, জেডন সিলস।

বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন যেসব ফুট…
  • ২২ জুলাই ২০২৬
রান্না করতে গিয়ে সবুজ হয়ে গেল গরুর মাংস, থানায় অভিযোগ
  • ২২ জুলাই ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ…
  • ২২ জুলাই ২০২৬
জুলাইয়ের সঠিক ইতিহাস তুলে ধরতে জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয়ক…
  • ২২ জুলাই ২০২৬
গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত…
  • ২২ জুলাই ২০২৬
খাল পুনঃখননে চাঁদপুরের কৃষকদের মাঝে ফিরছে স্বস্তি
  • ২২ জুলাই ২০২৬