পরিচালকদের বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত থাকা নিয়ে কঠোর সিদ্ধান্ত বিসিবির

২৯ অক্টোবর ২০২৫, ১২:১১ PM
বিপিএল ট্রফি

বিপিএল ট্রফি © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই স্বার্থের সংঘাতের বিষয়টি আলোচনায় ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিছু পরিচালক টুর্নামেন্টের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকায় সমস্যার শঙ্কা জেগেছে। 

এবার অবশ্য বিসিবি নিশ্চয়তা দিয়েছে, কোনো পরিচালক যদি দল পরিচালনায় যুক্ত থাকেন, তবে তাদের বিপিএলের গভর্নিং কাউন্সিল থেকে পদত্যাগ করতে হবে এবং সভায় ডাকা হবে না তাদের।

আসন্ন দ্বাদশ বিপিএলে বরিশালের জন্য আকাশবাড়ি হলিডে, রাজশাহীর জন্য নাবিল গ্রুপ এবং নোয়াখালির জন্য বাংলা মার্ক আবেদনপত্র জমা দিয়েছে। এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গেই বিসিবির তিন পরিচালক যুক্ত রয়েছেন।

এ নিয়ে বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেছেন, ‘এবার আমাদের পরিচালকদের প্রত্যেকের কাছ থেকে ইনডেমনিটি নেওয়া হবে। আর সত্যি বলতে গেলে, প্রত্যেককে একটি সেলফ-ডিক্লারেশন দিতে হবে। কে কোন দলের সঙ্গে যুক্ত আছেন, সরাসরি বা পরোক্ষভাবে। যদি দেখা যায় আমাদের গভর্নিং কাউন্সিলের কেউ কোনোভাবে কোনো দলের সঙ্গে যুক্ত, তাহলে তাকে গভর্নিং কাউন্সিল থেকে পদত্যাগ করতে হবে।’

আরও পড়ুন :  ফেরার ম্যাচে ‘ডাক’ মেরে বিব্রতকর রেকর্ড বাবর আজমের

বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুও এ নিয়ে আশাবাদী। একইসঙ্গে আইপিএলের উদাহরণও টানলেন তিনি।

তিনি বলেন, ‘আপনি যদি আইপিএলেও দেখেন, আপনি জানতেন যে আইপিএলের একটা দল ওদের সভাপতির মালিকানায় ছিল। প্রাথমিকভাবে সেলফ ডিক্লারেশন মানে, আমি আপনাদের জানিয়ে দিলাম যে আমি এই দলের সঙ্গে (আছি)। গভর্নিং বডির আমরা কেউ কোনো দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না। পাশাপাশি ওই সংশ্লিষ্ট সভায় আমন্ত্রণ করা হবে না।’

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মূল্যায়ন হবে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারে
  • ০২ নভেম্বর ২০২৬
শুধু অ্যাটেনডেন্সের জন্যই ক্লাসে আসেন মাভাবিপ্রবির ৭১ শতাংশ…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950