সড়ক দুর্ঘটনায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মৃত্যু

২৫ অক্টোবর ২০২৫, ০৪:২৬ AM
অ্যান্টনি ইয়লানো

অ্যান্টনি ইয়লানো © সংগৃহীত

ব্রাজিলের উদীয়মান তরুণ ফুটবলার অ্যান্টনি ইয়লানো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পিয়াউই এস্পোর্তে ক্লাবের হয়ে খেলা মাত্র ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলের ফুটবল অঙ্গনে।

জানা গেছে, গত ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৩টা ২৫ মিনিটে পিয়াউই রাজ্যের বিআর–৩৪৩ মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ইয়লানো। মোটরসাইকেলটি রাস্তা পার হওয়ার সময় একটি গরুর সঙ্গে ধাক্কা খায়। ধাক্কার পর ইয়লানোর মোটরসাইকেল ছিটকে পড়ে এবং কিছু সময় পর গরুটিও মারা যায়। 

ফেডারেল হাইওয়ে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। উদ্ধারকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু বাঁচানো যায়নি। হেলমেট পরেছিলেন কি না তা নিশ্চিত করা যায়নি। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রসঙ্গত, ইয়লানো ২০২৩ সালে সিরি-সি লিগে আলতোসের হয়ে অভিষেক করেছিলেন। অনূর্ধ্ব ২০ দলে তার গোলসংখ্যা ছিল ২৮টি। আগামী মাসে পিয়াউইর হয়ে কোপা দো ব্রাজিল অনূর্ধ্ব ২০ এবং মর্যাদাপূর্ণ কোপা সাও পাওলো জুনিয়র টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এ প্রতিভাবান ফরোয়ার্ড।

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬