বাংলাদেশকে হোম ভেন্যু করল আফগানিস্তান, খেলবে হামজাদের সাথেও

২৪ অক্টোবর ২০২৫, ০৯:০৮ AM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৫, ০৯:১১ AM
বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ ফুটবল দল © সংগৃহীত

আফগানিস্তান তাদের হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশকে। যুদ্ধবিধ্বস্ত দেশটি আগামী ১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়েই নিরপেক্ষ ভেন্যু হিসেবে ঢাকার অভিষেক ঘটবে।

এর আগে আফগানিস্তান ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষেও একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচও খেলবে। ১৩ নভেম্বর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায়। বৃহস্পতিবার রাতে বাফুফে আনুষ্ঠানিকভাবে ম্যাচের ভেন্যু ও সময় ঘোষণা করেছে।

অন্যদিকে, ১৮ নভেম্বর বাংলাদেশ ভারতের বিপক্ষে তাদের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচও  খেলবে । যদিও বাংলাদেশ ইতোমধ্যেই বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে, বাকি আছে আরও দুটি ম্যাচ। ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী বছর মার্চে বাংলাদেশ সিঙ্গাপুরে গিয়ে শেষ ম্যাচটি খেলবে।

বাংলাদেশের মতো ভারতও বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে। তবুও দুই দেশের মর্যাদার লড়াই ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে ভালোই আগ্রহ। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে পারা বাংলাদেশের জন্য হবে বাড়তি প্রস্তুতির সুযোগ।

 

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬