হামজাকে বিশ্ববিদ্যালয়ে নিতে চান রাকসুর ক্রীড়া সম্পাদক নার্গিস

১৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ AM
হামজা ও নার্গিস

হামজা ও নার্গিস © সংগৃহীত ছবি

 রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফুটবলার নার্গিস খাতুন। বিজয়ী হয়েই দেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরীকে রাজশাহীর বিশ্ববিদ্যালয় আনার কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সব কেন্দ্রের ভোট গণনা করে এই ফলাফল ঘোষণা করা হয়। 

বিজয়ী হওয়ার পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নার্গিস খাতুন বলেছেন, তিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল তারকা হামজা দেওয়ান চৌধুরীকে রাজশাহীর বিশ্ববিদ্যালয় কোন এক অনুষ্ঠানে আমন্ত্রণ করে আনার চেষ্টা করবেন। 

এর আগে, কয়েকদিন আগে হামজা চৌধুরীর সঙ্গে দেখা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালোবাসা পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নার্গিস। ২০১৪ সাল থেকে পেশাদার ফুটবলার হিসেবে খেলছেন নার্গিস। জাতীয় নারী ফুটবল দল ছাড়াও অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬, অনূর্ধ্ব–১৭ ও অনূর্ধ্ব–১৯ জাতীয় নারী দলের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এছাড়া বসুন্ধরা কিংস নারী দলের হয়ে খেলেছেন।

নির্বাচিত হওয়ার পর ফেসবুকে এক পোস্টে নার্গিস লিখেছেন, আসসালামু আলাইকুম, রাকসুতে আমি ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছি আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য গর্বের, সম্মানের।

এখানে শুধু আমি জয়ী হই নাই, জয়ী হয়েছেন আমাকে ভোট দেয়া প্রত্যেকটা ভোটার, জয়ী হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা; যারা দলবল নির্বিশেষে যোগ্যতার মূল্যায়ন করেছেন।

আরও ধন্যবাদ দিতে চাই আমার কাছের কিছু শুভাকাঙ্ক্ষীদের যাদের সাপোর্ট আমি শুরু থেকে পেয়েছি। আমি কৃতজ্ঞ, আমি দায়বদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রতি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি। ইনশাল্লাহ আমি আমার কাজ শতভাগ দিয়ে চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন।

 

 

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081