বড় দুঃসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স

১৭ মার্চ ২০২৬, ০২:০২ PM
কলকাতা নাইট রাইডার্স দল

কলকাতা নাইট রাইডার্স দল © সংগৃহীত

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। তবে এর আগে বড় ধাক্কা খেয়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। চোটের কারণে আসন্ন মৌসুম থেকে ছিটকে গেছেন দলের অন্যতম প্রধান পেসার হার্ষিত রানা। গত ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচার করার পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি।

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে রানার হাঁটুতে টান লেগেছিল। পরে অস্ত্রোপচার করাতে হয় তাকে। তবে এখন পর্যন্ত তার মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি বিসিসিআইয়ের মেডিকেল টিম। এর আগে, একই চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। যদিও সেই আসরে শেষ পর্যন্ত শিরোপা জেতে ভারত।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তুতি ম্যাচে মাত্র এক ওভার বল করার পরই ডান হাঁটুর লিগামেন্টে সমস্যা অনুভব করেন রানা। এরপর তাকে মূল স্কোয়াড থেকে সরিয়ে মোহাম্মদ সিরাজকে অন্তর্ভুক্ত করা হয়। অবশ্য টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন সিরাজ, সেটিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচ।

এর আগে মুস্তাফিজের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নেয় কেকেআর। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে করা চুক্তিও বাতিল করেছেন রোডেশিয়ান এই পেসার।

বর্তমানে কেকেআরের পেস আক্রমণে মাথিশা পাথিরানা, বৈভব অরোরা, আকাশ দীপ, উমরান মালিক ও কার্তিক ত্যাগী আছেন। এ ছাড়া অলরাউন্ডার হিসেবে ক্যামেরন গ্রিন ও রামানদীপ সিং আছেন। তবে পাথিরানার ফিটনেস নিয়েও কিছুটা শঙ্কা জেগেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পায়ের পেশিতে চোট পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। যদিও ধারণা করা হয়েছিল, আইপিএলে তার খেলা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬