বাংলাদেশ অধ্যায় শেষ হলো গামিনির

০১ নভেম্বর ২০২৫, ০৫:১৬ PM
গামিনী ডি সিলভা

গামিনী ডি সিলভা © সংগৃহীত

গামিনী ডি সিলভার সঙ্গে প্রায় ১৫ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (১ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গামিনী।

যদিও চলতি বছরের জুলাইয়ে তার সঙ্গে চুক্তি আরও এক বছরের জন্য নবায়ন করা হয়েছিল। তবে বোর্ডের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, নির্ধারিত ক্ষতিপূরণ পরিশোধ করেই সম্পর্কের সমাপ্তি ঘটানো হচ্ছে।

বিসিবির এক কর্মকর্তা জানান, চুক্তি অনুযায়ী মেয়াদপূর্তির আগে চুক্তি বাতিল করলে গামিনীকে দুই মাসের বেতন দিতে হবে। বোর্ড সেই শর্ত মেনে অর্থ পরিশোধের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে।

দীর্ঘদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর হিসেবে কাজ করা গামিনীকে সম্প্রতি রাজশাহীতে বদলি করা হয়েছিল। তবে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংসের ফিরে আসার পর থেকেই গামিনির সঙ্গে বোর্ডের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।

গামিনির সঙ্গে মতবিরোধের জেরে বিসিবি ছাড়ার সিদ্ধান্ত নেন টনি হেমিংস। দেশের পিচ সংক্রান্ত সিদ্ধান্তগুলোতে গামিনির একক প্রভাব নিয়ে বোর্ডের ভেতরে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল।

তার সময়কালে দেশের পিচের ধীরগতি ও নিচু বাউন্স নিয়ে প্রায়ই সমালোচনা হয়েছিল। আন্তর্জাতিক থেকে ঘরোয়া ক্রিকেট; সব পর্যায়েই ক্রিকেটার ও কর্মকর্তাদের পিচের মান নিয়ে অসন্তোষ ছিল। বিসিবির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় একক ভেন্যুর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন গামিনী।

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শিক্ষক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে চলছে শাটডাউন কর্মসূচি, প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পুনরায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব
  • ২২ সেপ্টেম্বর ২০২৬