ইমনের ফাইফারের পর কালামের সেঞ্চুরিতে জিতল বাংলাদেশ

২৮ অক্টোবর ২০২৫, ০৮:১১ PM
১৩৯ রানের জুটি গড়ার পথে কালাম ও রিজান

১৩৯ রানের জুটি গড়ার পথে কালাম ও রিজান © বিসিবি

ব্যাট ও বলে অনন্য প্রদর্শনীতে আফগানদের বিপক্ষে জয় দিয়েই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে ৫ রানে জিতেছে আজিজুল হাকিম তামিমের দল।

২৬৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। তবে মাঝের ওভারে দারুণ জুটি গড়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসে টাইগার যুবারা। ৪৬ ওভার শেষে আলোর-স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ২৩১ রান ৪ উইকেটে, যা আফগানদের চেয়ে ৫ রান বেশি। তাই ডিএল মেথডে জয় স্বাগতিকদের ঝুলিতে।

আফগানিস্তানের ইনিংসে একাই লড়াই চালান মিডল-অর্ডার ব্যাটার উজাইরউল্লাহ নিয়াজাই। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩৭ বলে ১৪০ রানের অনবদ্য অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই ২৬৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় সফরকারীরা।

জবাবে বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল দোদুল্যমান। মাত্র ৬০ রানে সাজঘরে ফেরেন টপ-অর্ডারের তিন ব্যাটার জাওয়াদ আবরার (১০), রিফাত বেগ (২৬) ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম (০)। সেখান থেকে তৃতীয় উইকেটে ১৩৯ রানের দুর্দান্ত জুটি গড়েন কালাম সিদ্দিকী এলিন ও রিজান হোসেন।

কালাম সিদ্দিকী পরিপূর্ণ ক্লাসিক ইনিংস খেলেন (১১৯ বলে ১০১ রান)। অপরপ্রান্তে রিজান হোসেন ৯৬ বলে ৭৫ রানের কার্যকর এক ইনিংস সাজান। খেলা বন্ধ হওয়ার সময় রিজান ১২ রানে অপরাজিত আব্দুল্লাহর সঙ্গে উইকেটে ছিলেন।

বল হাতেও রিজান ছিলেন সমান কার্যকর, মিডিয়াম পেসে ৫৪ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। তবে বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ইকবাল হোসেন ইমন। ৫৭ রানে ৫ উইকেট নিয়ে আফগান ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন এই পেসার।

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
৫ ঘণ্টা ঘুমই যথেষ্ট, চাঞ্চল্যকর তথ্য জানালেন বিজ্ঞানীরা
  • ০২ নভেম্বর ২০২৬
বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মূল্যায়ন হবে পিরামিড কাঠামোর ডিজিটাল সফটওয়্যারে
  • ০২ নভেম্বর ২০২৬
শুধু অ্যাটেনডেন্সের জন্যই ক্লাসে আসেন মাভাবিপ্রবির ৭১ শতাংশ…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950