কাভা কাপ

আফগানিস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান

২৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ PM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ PM
শিরোপা জয়ের পর উল্লাস

শিরোপা জয়ের পর উল্লাস © সংগৃহীত

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন-কাভা কাপের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে ৩-২ সেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তুর্কমেনিস্তান। এ নিয়ে তৃতীয়বারের মতো কাভা কাপের শিরোপা জিতল মধ্য এশিয়ার এই দেশটি। এর আগে, ২০১৫ ও ২০১৮ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

পুরো টুর্নামেন্টেই দাপট দেখিয়েছিল তুর্কমেনিস্তান। রাউন্ড রবিন লিগের পাঁচ ম্যাচের সবগুলো জিতে ফেভারিট হিসেবে ফাইনালে আসে তারা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল আফগানিস্তান।

উত্তেজনাপূর্ণ ফাইনালের শুরুতেই চমক দেখায় আফগানিস্তান, যারা তিন ম্যাচ জিতে ফাইনালে উঠে এসেছিল। ২৫-২০ পয়েন্টে প্রথম সেট জিতে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফগানরা। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় তুর্কমেনিস্তান। ২৫-২১ পয়েন্টে জিতে ম্যাচে সমতা আনে।

তৃতীয় সেটটি ছিল আফগানিস্তানের দখলে, ২৫-১৮ পয়েন্টে জিতে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। ম্যাচ যখন আফগানিস্তানের দিকে ঝুঁকছিল, ঠিক তখনই দুর্দান্ত প্রত্যাবর্তনে চতুর্থ সেট নিজেদের করে নেয় তুর্কমেনিস্তান। ২৫-২০ পয়েন্টে সেট জিতে তারা খেলাকে নিয়ে যায় ভাগ্য নির্ধারণী পঞ্চম সেটে।

পঞ্চম সেটে ছিল চরম উত্তেজনা। এক সময় দুই দলের স্কোর ১১-১১-তে সমান হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে নেয় তুর্কমেনিস্তান। ১৫-১২ পয়েন্টে সেট জিতে নেয় তারা এবং উল্লাসে মেতে ওঠে পুরো দল।

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এবং সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন কাভার প্রেসিডেন্ট মোহাম্মদ লতিফ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি লতিফ শাহরিয়ার জাহেদী ও সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬