কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়েসহ নিহত ৩

১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ PM
প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়েসহ নিহত ৩

প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়েসহ নিহত ৩ © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় বাবা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা গোলাম সরওয়ার (৪২), তার তিন বছরের কন্যা মুসকান এবং ফার্নিচার কর্মী মো. সাগর (৩০)।

আহতরা হলেন—গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯) এবং গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: এ জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না: ইসরায়েলি প্রধানমন্ত্রী

পুলিশ জানায়, নিহত ও আহত সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের পাবনার টেক আক্কাস আল মার্কেট এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন গোলাম সরওয়ার।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘চট্টগ্রামমুখী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো ঘ-১৩-৭৩৪৮) দ্রুতগামী অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো উ-১১-৭১৬৮) পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।’

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেটকার চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছেন। গাড়ি দুটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬
৪ বছর পর ঢাবির সমাবর্তন জানুয়ারিতে—কারা অংশ নিতে পারবেন, জা…
  • ১১ অক্টোবর ২০২৬