কাভা কাপ

ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

২৭ অক্টোবর ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০৮:১১ PM
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ © সংগৃহীত

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন-কাভা কাপের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। রাউন্ড রবিন লিগের শেষ এবং মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের কাছে ৩-১ সেটে হেরে টুর্নামেন্টের ফাইনাল থেকে ছিটকে গেল স্বাগতিক দল। এই জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান।

সোমবার (২৭ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত 'অঘোষিত সেমিফাইনাল'র মতো ছিল। প্রথম তিন ম্যাচে জয়ের পর তুর্কমেনিস্তানের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে জয়ই স্বাগতিকদের ফাইনালে নিয়ে যেতে পারত।

প্রথমে সেটেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দেয় দুই দল। তীব্র উত্তেজনাপূর্ণ এই সেটে ২৫-২৩ পয়েন্টে আফগানিস্তানকে হারিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। গ্যালারিতে থাকা স্বাগতিক দর্শকরা তখন উল্লাসে ফেটে পড়েন।

তবে দ্বিতীয় সেট থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করে আফগানরা। হাড্ডাহাড্ডি লড়াই হলেও তারা ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে ম্যাচে সমতা আনে। তৃতীয় সেটে আবারও চরম উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু শেষ মুহূর্তে ২৫-২৩ পয়েন্টে জয় তুলে নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান আরও ভালো করে আফগানিস্তান।

ম্যাচে টিকে থাকতে চতুর্থ সেটে বাংলাদেশের জয় ছাড়া কোনো বিকল্প ছিল না। কিন্তু সেই সেটও ১৯-২৫ পয়েন্টের ব্যবধানে হেরে বসে স্বাগতিকেরা। আফগান খেলোয়াড়রা জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন।

টুর্নামেন্টে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা তিনটি করে ম্যাচ জিতলেও পয়েন্টের হিসেবে এগিয়ে থাকায় আফগানিস্তান ফাইনাল নিশ্চিত করে। টুর্নামেন্টের ফাইনালে আফগানিস্তান মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণীর লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সম্মান ও ব্রোঞ্জ পদকের জন্য এই লড়াইয়ে নামবে দল দুটি।

শুধু পরীক্ষায় উত্তীর্ণ নয়, দক্ষতা-সৃজনশীলতা ও মূল্যবোধও অর…
  • ২০ মে ২০২৬
অন্তর্বর্তী সরকারকে ২ বছরে ৫ থেকে ৬ বার সতর্ক করা হয়েছিল, দ…
  • ২০ মে ২০২৬
শুধু প্রযুক্তি জানলে হবে না, সৃজনশীল, মানবিক ও দক্ষও হতে হবে
  • ২০ মে ২০২৬
শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজের ঘোষণা দিলেন প্রধ…
  • ২০ মে ২০২৬
রামিসা হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মানব…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081