জাতীয় ব্যাডমিন্টনে নেই গতবারের চ্যাম্পিয়ন সোয়াদ

২২ অক্টোবর ২০২৬, ০৩:২৫ PM
৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলন

৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলন © সংগৃহীত

আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে দেশের ব্যাডমিন্টন অঙ্গনের অন্যতম বৃহৎ আয়োজন ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ২৮ অক্টোবর পর্যন্ত ৬ দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের আসরে সব ইভেন্ট মিলিয়ে ১০ লাখ টাকা প্রাইজমানি থাকছে। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন একটি ইলেকট্রনিক বাইক।
 
এবারের চ্যাম্পিয়নশিপে জেলা ও বিভাগ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সংস্থার মোট ৮৮টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬১৬ জন শাটলারের মধ্যে ৫৩৫ জন পুরুষ এবং ৮১ জন নারী। দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরা এবং প্রতিযোগিতামূলক অবস্থান সুসংহত করার সুযোগ করে দেবে এই আয়োজন।

তবে নারী-পুরুষের অংশগ্রহণের সংখ্যার পাশাপাশি প্রাইজমানিতেও পার্থক্য থাকছে। পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়নরা ১ লাখ ৪০ হাজার টাকা করে পাবেন, রানার্সআপদের জন্য ১ লাখ টাকা করে থাকছে। অন্যদিকে নারী একক ও দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়নরা ১ লাখ টাকা করে এবং রানার্সআপরা ৬০ হাজার টাকা করে পাবেন। মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন দল ১ লাখ টাকা এবং রানার্সআপ দল ৬০ হাজার টাকা পাবে।

এদিকে এবারের আসরে গতবারের পুরুষ এককের চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদ খেলছেন না। ইনজুরির কারণে এই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন তিনি। এতে পুরুষ এককে নতুন চ্যাম্পিয়ন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে প্রতিযোগিতার ভেন্যু শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আলো ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের সমস্যাও রয়েছে। এ নিয়ে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল বলেন, ‘আলো এখন পর্যাপ্ত রয়েছে। কিছু লাইটে সমস্যা ছিল গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ ঠিক করেছে। এসির সমস্যা অনেক দিনের। সেন্ট্রাল এসি প্রয়োজন। ডিসেম্বরে ইউনেক্স আন্তর্জাতিক প্রতিযোগিতার আগে মন্ত্রী (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক) সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’

এবারের প্রতিযোগিতায় একাধিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পাওয়া গেছে। এবার পৃষ্ঠপোষক হিসেবে পিএইচপি ফ্যামিলি, জেডএসআরএম, নোহা, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও পিপলস ইন্স্যুরেন্স পিএলসি রয়েছে। টুর্নামেন্টের বেভারেজ পার্টনার টার্বো ইলেক্ট্রোলাইট স্পোর্টস ড্রিংক এবং কানেক্টিভিটি পার্টনার ওয়ান স্কাই।

৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬ দেশের ব্যাডমিন্টন অঙ্গনে নতুন প্রতিভা তুলে ধরা এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রতিযোগিতামূলক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা।

আরও এক কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ১২ নভেম্বর ২০২৬
শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950