এনএসইউ ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ PM
বিজয়ীদের ট্রফি তুলে দেওয়া হচ্ছে

বিজয়ীদের ট্রফি তুলে দেওয়া হচ্ছে © সংগৃহীত

খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, দলগত চেতনা ও প্রাণবন্ত ক্যাম্পাস সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) সফলভাবে অনুষ্ঠিত হলো ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট। সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল পর্বে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এনএসইউ ক্যাম্পাস পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।

ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। আরও উপস্থিত ছিলেন এনএসইউর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব এম এ কাশেম; সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য জনাব বেনজীর আহমেদ; সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য মো. শাহজাহান; বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস ইয়াছমিন কামাল; বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস রেহানা রহমান; এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস ফওজিয়া নাজ। 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর মধ্যে প্রীতি ম্যাচ, যা দর্শকরা উপভোগ করেন। 

অনুষ্ঠানে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘এই টুর্নামেন্ট এনএসইউ কমিউনিটির মধ্যে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং সবাইকে সক্রিয় ও সুস্থ থাকতে উৎসাহিত করার একটি প্রচেষ্টা। বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক শিক্ষার স্থান নয়; এটি এমন একটি পরিসর যেখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠে। এ ধরনের আয়োজন শ্রেণিকক্ষ ও অফিসের বাইরে যোগাযোগের সুযোগ তৈরি করে এবং সবার জন্য আরও ঐক্যবদ্ধ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের উৎসাহ দেখে আমি সত্যিই অনুপ্রাণিত।’

উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘খেলাধুলায় অংশগ্রহণ মানসিক চাপ কমাতে সাহায্য করে, শারীরিক ও মানসিক সুস্থতা বাড়ায় এবং সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও মজবুত করে। এ ধরনের উদ্যোগ প্রাণবন্ত ও গতিশীল ক্যাম্পাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

নর্থ সাউথ ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের আয়োজনে ১ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পুরো সপ্তাহজুড়ে খেলোয়াড়রা দক্ষতা, দৃঢ়তা এবং ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন।

স্টুডেন্টস (পুরুষ) বিভাগে টিম সিএসসি প্রো চ্যাম্পিয়ন হয়েছেন মো. আজোয়াদ ইসলাম ও তানভির হাসান প্রিন্স। রানার-আপ হয়েছে টিম বিবিটি স্ম্যাশার্স— মাহমুদ হাসান ও মো. আসাদুল্লাহ আল নাহিয়ান। স্টুডেন্টস (নারী) বিভাগে টিম বিবিএ বাবল ট্রাবল-এর আকীক সানা তারিক ও রাইসা মুজিব চ্যাম্পিয়ন হন; আর রানার-আপ হয় টিম ফার্মা এলিক্সির ২ — রুবাইয়া রশীদ পিথি ও উম্মে তানাসসুম। 

ফ্যাকাল্টি ও অফিসার (পুরুষ) বিভাগে টিম স্ম্যাশ মাস্টার-এর মো. আক্তারুজ্জামান ও মো. তাকবির আলম চ্যাম্পিয়ন হন। রানার-আপ হয় টিম একেএইচএন— অধ্যাপক বুলবুল সিদ্দিকী ও আকরাম হোসাইন ও । ফ্যাকাল্টি ও অফিসার (নারী) বিভাগে টিম শাটল হাসল-এর অধ্যাপক নাজলী সিদ্দিকী ও হুমাইরা হক চ্যাম্পিয়ন হন; আর রানার-আপ হয় টিম ফ্যালকন কুইন—সাইমুন নাহার সুপ্তা ও মিস সারিনা সুলতানা। 

ক্লাব এক্সিকিউটিভ বিভাগে টিম এনএসইউ এসসি-এর মো. সায়েদুল করিম সিকদার ও সীমান্ত মজুমদার; চ্যাম্পিয়ন হন; এবং রানার-আপ হয় টিম এনএসইউ এমবিএসি—হাসিবুল হক ও মানস বনিক। 

প্রীতি ম্যাচে টিম বোর্ড চেয়ারম্যানস অফিস— এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার ও জাহিদুল ইসলাম চ্যাম্পিয়ন হন; আর রানার-আপ হয় টিম ভাইস চ্যান্সেলরস অফিস— উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ও রুমান সারওয়ার।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9