৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আড়াই হাজার শিক্ষার্থী নিয়ে শিবিরের গণ-ইফতার

০২ মার্চ ২০২৬, ০৮:৫৪ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৫:১৯ AM
গণ-ইফতারের আয়োজন

গণ-ইফতারের আয়োজন © টিডিসি ফটো

সাভারের আশুলিয়ায় অবস্থিত পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গণ-ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম। আজ সোমবার (২ মার্চ) খাগানের আশুলিয়া মডেল টাউনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিমের আয়োজিত ইফতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি ও এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখা শিবিরের সভাপতি শান্ত তালুকদার বলেন, ইফতার মাহফিলের উদ্দেশ্য হলো রমজানের শিক্ষা সামনে রেখে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা জাগ্রত করা। সংযম, নৈতিকতা ও মানবিকতার চর্চা শিক্ষার্থীদের মাঝে শক্তিশালী করা আমাদের লক্ষ্য। বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলা এ আয়োজনের অংশ। এটি কেবল ইফতার নয়, মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের একটি প্রয়াস।

শাখা সেক্রেটারি হাফেজ হাবিবুর রহমান বলেন, জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রেখেছে। তারা শান্তিপূর্ণ কর্মসূচি ও সংহতির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জনমত গঠনে ভূমিকা রেখেছে। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে যে জাতীয় স্বার্থে তারা সবসময় সজাগ ও ঐক্যবদ্ধ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের। তবে ইফতারের সময় তিনি উপস্থিত ছিলেন না। যানজটের কারণে ইফতার পরবর্তী সময়ে এসে তিনি বক্তব্য প্রদান করেন এবং এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন আবু ফাত্তাহ মো. তুর্জ (ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ সভাপতি), আলমগীর হোসেন রাকিব (ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর সভাপতি)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা সেক্রেটারি আফজাল হোসাইন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথে ভর্তি, আবেদন চ…
  • ২০ আগস্ট ২০২৬
ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?
  • ২০ আগস্ট ২০২৬
মির্জা ফখরুলের প্রতি এমপি মানসুরার বিদায়ী নোট
  • ২০ আগস্ট ২০২৬
ছুটি ছাড়াই ৬ মাস কর্মস্থলে নেই জাবিপ্রবি কর্মচারী, চূড়ান্ত …
  • ২০ আগস্ট ২০২৬
পে স্কেলের গেজেট জারি হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি, বলছে …
  • ২০ আগস্ট ২০২৬