বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ কবির হোসেনের স্মরণে এফআইইউতে স্মরণসভা ও দোয়া মাহফিল

০১ মার্চ ২০২৬, ০২:০৩ PM
শেখ কবির হোসেনের স্মরণে এফআইইউতে স্মরণসভা

শেখ কবির হোসেনের স্মরণে এফআইইউতে স্মরণসভা © সংগৃহীত

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ)-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ কবির হোসেনের রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জয়েন্ট রেজিস্ট্রার মামুন উল মতিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

স্মরণসভায় শেখ কবির হোসেনের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মশিউর রহমান। এ সময় ট্রেজারার ও উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদারসহ উপস্থিত ট্রাস্টি, সিন্ডিকেট সদস্য ও অতিথিরা তার বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা বিস্তারে তার অবদান এবং এফআইইউ প্রতিষ্ঠা ও বিকাশে তার দূরদর্শী নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

বক্তারা বলেন, শেখ কবির হোসেনের আদর্শ, সততা ও শিক্ষানুরাগী মানসিকতা বিশ্ববিদ্যালয় পরিবারকে প্রেরণা জোগাবে এবং তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভার সমাপনী বক্তব্যে সভাপতি শেখ কবির হোসেনের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরবর্তীতে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শাহজাহান কবির।  

স্মরণসভায় উপস্থিত ছিলেন শেখ কবির হোসেনের দুই ছেলে শেখ মুশফেক কবির ও শেখ মোসাদ্দেক কবির, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. আব্দুল্লাহ ও মো. আব্দুল আজিজ; সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবা নাসরিন ও অধ্যাপক অসিম সরকার; ফাইন্যান্স কমিটির সদস্য ফায়েকুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, আমন্ত্রিত অতিথি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা 

উল্লেখ্য, শেখ কবির হোসেন গত ১৪ ফেব্রুয়ারি বার্ধক্যজনিক কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।  

মা ও শিশুসন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার
  • ১০ জুন ২০২৬
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
  • ১০ জুন ২০২৬
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
  • ১০ জুন ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  • ১০ জুন ২০২৬
পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি সাজিয়ে নজর কাড়লেন তিন ভাই
  • ০৯ জুন ২০২৬