সিমাগো র‍্যাংকিং ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির সাফল্য

০৩ মার্চ ২০২৬, ০২:২৫ PM
সাউথইস্ট ইউনিভার্সিটি

সাউথইস্ট ইউনিভার্সিটি © সংগৃহীত

স্পেনের খ্যাতনামা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাংকিংয়ে প্রকাশিত ২০২৬ সালের র‍্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সার্বিক মূল্যায়নে দ্বিতীয় স্থান ও ইনোভেশন ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি।

সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে বিশ্বব্যাপী ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করে মূল্যায়ন করা হয়েছে।

দেশভিত্তিক উপাত্ত অনুযায়ী, সাউথইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যান্য স্বনামধন্য বিশ্ববিদ্যালয়কে অতিক্রম করে ইনোভেশন ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে।

এই অর্জন বিশ্ববিদ্যালয়টির ক্রমবর্ধমান সামাজিক ও একাডেমিক প্রভাবের স্বীকৃতি বহন করে এবং জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এর অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

একই সঙ্গে এটি দেশের উচ্চশিক্ষা খাতে শিক্ষাগত উৎকর্ষতার কেন্দ্র হিসেবে সাউথইস্ট ইউনিভার্সিটির অবস্থানকে শক্তিশালী করেছে এবং মানসম্মত শিক্ষা প্রদানে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।

সাউথইস্ট ইউনিভার্সিটি সংশ্লিষ্ট সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে।

গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসেও অগ্রগতি নেই ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলার  
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
বিডিরেনে সিইও পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আগামী ২০-৩০ বছর ভাঙন থেকে সুরক্ষা পাবেন লক্ষ্মীপুরের মানুষ:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়োগ দেবে পালস বাংলাদেশ, আবেদন করুন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬