সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব উইন্ডসর প্রতিনিধিদলের সাথে বিশেষ বৈঠক অনুষ্ঠিত

২৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ PM
সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব উইন্ডসর প্রতিনিধিদলের সাথে বিশেষ বৈঠক

সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব উইন্ডসর প্রতিনিধিদলের সাথে বিশেষ বৈঠক © সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব উইন্ডসর প্রতিনিধিদলের সাথে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) কানাডার ইউনিভার্সিটি অব উইন্ডসর থেকে আগত প্রতিনিধিদলের সাথে একটি বিশেষ বৈঠকের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব উইন্ডসরের ভাইস প্রেসিডেন্ট এনরোলমেন্ট ম্যানেজমেন্ট, ড. ক্রিস বুশ এবং প্রিন্সিপাল অ্যাডভাইজর দক্ষিণ এশিয়া, মিস নেহারিকা কাটারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কানাডার হাই কমিশনে বাংলাদেশস্থ ট্রেড কমিশনার কাজী গোলাম ফারহাদ। আলোচনাকালে অতিথিরা সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব উইন্ডসরে সহযোগিতামূলক গবেষণা, ভিজিটিং স্কলার এবং শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রো- ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.), আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একেএম মাসুম এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- এর ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফারিদসহ অনেকে। আলোচনা সঞ্চালনা করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. হাসনাত এম.ম আলমগীর। পরে শিক্ষার্থীদের জন্য একটি সেমিনারের আয়োজন করা হয়।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬