সাউথইস্ট ইউনিভার্সিটি এবং আমানত শাহ গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক

২৬ নভেম্বর ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:২৮ PM
আলোচনা সভা

আলোচনা সভা © সৌজন্যে প্রাপ্ত

সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে ইনভেনশন এন্ড ইনোভেশন ইন টেক্সটাইল সেক্টর শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল মিয়াহ।

আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আমানত শাহ গ্রুপের চিফ অ্যাডভাইজার মো. নুরুল ইসলাম; পরিচালক, মো. রেজাউল করিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জি: মাশুদ আহমেদ প্রমূখ।

এ অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটি এবং আমানত শাহ গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন আমানত শাহ গ্রুপের ওভেন ফেব্রিক্সের সিনিয়র নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ। চুক্তির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন ও ক্যারিয়ার গঠনে উৎসাহ প্রদান করা হবে এবং গবেষণার মাধ্যমে একাডেমিক ও পেশাগত সহযোগিতা আরও জোরদার হবে। 

সমঝোতা স্বাক্ষর অংশগ্রহণ করেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ হেলাল মিয়া; আমানত শাহ গ্রুপের পরিচালক রেজাউল করিম; পরিচালক, মিয়াহ মো. জুবায়ের আমিন; আমানত শাহ গ্রুপের চিফ অ্যাডভাইজর মো. নূরুল ইসলাম এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম; উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন; টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইঞ্জিনিয়ার মাশুদ আহমেদ; টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জি. আনম আহমাদুল্লাহসহ শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬