লিডিং ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা
লিডিং ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা © সংগৃহীত
লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষা ব্যবস্থার রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি -১এ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং রিসোর্স পার্সন হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ফরহাদ রাব্বি উপস্থিত ছিলেন।
শিক্ষার জগতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা উল্লেখ করে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, একেবারে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে গবেষণার সর্বোচ্চ স্তর পর্যন্ত এ আই এর অবাধ প্রয়োগ চলছে। তাই এআই এ দক্ষ হতে হলে বাস্তবে কিভাবে নিজেকে ম্যাচ করা যায় তা নিয়ে পরিকল্পনা থাকতে হবে।
সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা একটিউদীয়মান প্রযুক্তি। নতুন নতুন ভাবনা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাজ। বর্তমান শিক্ষাব্যবস্থার সঙ্গে এআই -এর সম্পর্ক তাই কেবল প্রযুক্তির সম্পর্ক নয়। এটি শিক্ষার উদ্দেশ্য, মূল্যায়নপদ্ধতি, শিক্ষকতার ভূমিকা, নৈতিকতা, সামাজিক বৈষম্য এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি প্রশ্ন।
তিনি আরও বলেন, এআই যুগে শিক্ষার কার্যকর ও মানবিক করতে হলে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রযুক্তি প্রতিষ্ঠান. সবারই দায়িত্ব রয়েছে। পরিশেষে তিনি এআইনির্ভর শিক্ষায় বড় ধরনের বিনিয়োগের কথা বর্তমান সরকার ভাবছে বলেও উল্লেখ করেন।
লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের পরিচালক ও কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিমের কোঅর্ডিনেশনে সেমিনারে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হান্নান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।