সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২০২৫’

২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ PM
সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২০২৫’

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২০২৫’ © সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) আয়োজিত ‘স্টুডেন্ট রিসার্চ ডে ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) ইউনিভার্সিটির মাল্টিপারপাজ হলে আয়োজনটি অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের মোট ৫৫ জন শিক্ষার্থী তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস ড. সৈয়দ সাদ আন্দালীব।

বিচারক প্যানেলে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ইউনিভার্সিটি অব শারজাহর সহযোগী অধ্যাপক ড. আহমেদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. এনামুল হক, ইংরেজি বিভাগের অধ্যাপক তাহমিনা আহমেদ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবদুল্লাহ আল মামুন। মৌখিক উপস্থাপনায় সেরা নির্বাচিত হন ইইই বিভাগের মো. নাফিস ইমতিয়াজ, ফার্মেসি বিভাগের সাজেদ আহমেদ রিফাত এবং ইংরেজি বিভাগের শানজিদা আক্তার প্রীতি।

পোস্টার উপস্থাপনায় সেরা হন ইইই বিভাগের মোহাম্মদ ফারহান তানভীর, ইংরেজি বিভাগের আনামিকা আক্তার ওমি এবং সিএসই বিভাগের মো. আব্দুর রহমান। আইআরটির পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর পুরো অনুষ্ঠানটি মডারেট করেন।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬