বিদেশে উচ্চশিক্ষা

ইউরোপের দেশ ফ্রান্স হতে পারে আপনার পছন্দের গন্তব্য

০৩ মার্চ ২০২৬, ০৫:৫৩ PM
ফ্রান্সে স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন খুঁটিনাটি নানা বিষয়ে

ফ্রান্সে স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা জেনে নিন খুঁটিনাটি নানা বিষয়ে © সংগৃহীত

পশ্চিম ইউরোপের শিল্প-সাহিত্য-ঐতিহ্যসমৃদ্ধ এবং বিশ্বের সবচেয়ে পুরোনো জাতিরাষ্ট্রের একটি হলো ফ্রান্স। ফ্রান্সের বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি এবং শিক্ষাব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেক সমৃদ্ধ। উন্নত জীবনযাত্রা, শক্তিশালী অর্থনীতি ও মানসম্মত সময়োপযোগী শিক্ষার পরিবেশ থাকায় বর্তমানে অনেকেই ফ্রান্সে পাড়ি জমাচ্ছে।

ফ্রান্সে পড়াশোনা করতে গেলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা খণ্ডকালীন কাজ করার সুযোগ পান। কোর্স শেষে পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিটের সুবিধাও পাওয়া যায়, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় একটি আকর্ষণ। তবে ফ্রান্সে উচ্চশিক্ষায় পাড়ি জমাতে চাইলে আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে আবেদনের পদ্ধতি, টিউশন ফি, জীবনযাত্রার খরচ ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা উচিত। সঠিক প্রস্তুতি ও তথ্য জেনে আবেদন করলে পুরো প্রক্রিয়াটি সহজ হয়। 

ফ্রান্সে উচ্চশিক্ষার যোগ্যতা

ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি শর্ত প্রতিষ্ঠান ও প্রোগ্রামভেদে ভিন্ন হতে পারে। সাধারণভাবে স্নাতক পর্যায়ে আবেদন করতে হলে পূর্ববর্তী পরীক্ষায় অ্যাকাডেমিক ভালো ফলাফল থাকতে হয়। অনেক ক্ষেত্রে ন্যূনতম ৬০–৬৫ শতাংশ নম্বর গ্রহণযোগ্য ধরা হলেও প্রতিযোগিতামূলক প্রোগ্রামে এর চেয়ে বেশি ফলাফল প্রার্থীকে এগিয়ে রাখে। মাস্টার্স ও পিএইচডিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বা প্রাসঙ্গিক বিষয়ে পূর্বের ডিগ্রি থাকা গুরুত্বপূর্ণ। অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডে সামান্য ঘাটতি থাকলে কিছু বিশ্ববিদ্যালয় অতিরিক্ত ক্রেডিট কোর্সের মাধ্যমে সমন্বয়ের সুযোগ দেয়।

পিএইচডি প্রোগ্রামে আবেদনের সময় গবেষণা প্রস্তাব, পূর্বের গবেষণার অভিজ্ঞতা এবং প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেমিনার, কনফারেন্স বা অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ আবেদনকে আরও শক্তিশালী করে, যদিও সবক্ষেত্রে প্রকাশনা বাধ্যতামূলক নয়।

এমবিএ প্রোগ্রামের ক্ষেত্রে শীর্ষ বিজনেস স্কুলগুলো সাধারণত ৩–৫ বছরের কাজের অভিজ্ঞতা চায়। অনেক প্রতিষ্ঠানে জিম্যাট বা জিআরই স্কোর মূল্যায়ন করা হয়, তবে সব বিশ্ববিদ্যালয়ে এটি বাধ্যতামূলক নয়।

ভাষাগত যোগ্যতার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য সাধারণত আইইএলটিএস ৬.০–৬.৫ বা সমমানের টোয়েফল iBT স্কোর (প্রায় ৮০–১০০ বা তার বেশি) প্রয়োজন হতে পারে। নির্দিষ্ট স্কোরের চাহিদা বিশ্ববিদ্যালয়ভেদে পরিবর্তিত হয়। অন্যদিকে, কোর্স যদি ফরাসি ভাষায় হয়, তবে ফরাসি ভাষাজ্ঞানের স্বীকৃত সনদ জমা দিতে হয়। বিদেশি এই ভাষার দক্ষতা খণ্ডকালীন চাকরি ও পড়াশোনা শেষে ভালো চাকরি পাওয়ার জন্যও অপরিহার্য।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

ফ্রান্সের বিশ্ববিদ্যালয় ও শিক্ষার মাধ্যম

ফ্রান্স বিশ্বমানের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য পরিচিত। দেশটিতে সরকারি ও বেসরকারি—উভয় ধরনের বহু আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও গ্রঁদ একোল (Grandes Écoles) রয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ আছে।

শিক্ষার্থীরা এখানে লিটারেচার, হিস্ট্রি, ল, সোশ্যাল সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিজিকস, ম্যাথমেটিকস, ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম, ডিজাইন ক্রাফট, থিয়েটার ও ফিল্ম, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, স্কাল্পচার, ড্রয়িং, পেইন্টিং, ফ্যাশন ডিজাইনিং, ব্যালে ড্যান্সসহ নানা বিষয়ে অর্জন করতে পারবেন জ্ঞান।

জীবনযাত্রার খরচ কেমন

ফ্রান্সে পড়াশোনা করতে গেলে মাসিক খরচ শহরভেদে ভিন্ন হয়। রাজধানী প্যারিসে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি। সেখানে একজন শিক্ষার্থীর গড়ে প্রায় ১,০০০ ইউরো পর্যন্ত খরচ হতে পারে। আবাসন খরচই এখানে সবচেয়ে বড় অংশ দখল করে।

প্যারিসের বাইরে অন্যান্য শহরে মাসিক ব্যয় সাধারণত ৮০০ ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকে। খাবার, পরিবহন ও আবাসন মিলিয়ে একজন শিক্ষার্থীর গড়ে ৬০০–৮০০ ইউরোর প্রয়োজন হতে পারে, তবে এটি জীবনযাপন পদ্ধতি, আবাসনের ধরন এবং বিশ্ববিদ্যালয়ের অবস্থানের ওপর নির্ভর করে কমবেশি হয়।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

টিউশন ফি

ফ্রান্স সরকার শিক্ষার প্রকৃত ব্যয়ের প্রায় দুই-তৃতীয়াংশ বহন করে। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি অনেকটা কম রাখা হয়। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি বিশ্ববিদ্যালয়ে আনুমানিক বার্ষিক রেজিস্ট্রেশন ফি নিম্নরূপ, 

*ব্যাচেলর: প্রায় ২,৮৯৫ ইউরো;

*মাস্টার্স: প্রায় ৩,৯৪১ ইউরো;

ফ্রান্সের কিছু শীর্ষ বিশ্ববিদ্যালয়

*ইউনিভার্সিটি ফ্রান্স (বৈশ্বিক র‍্যাঙ্ক ২৮);

*ইনস্টিটিউট পলিটেকনিক ডি প্যারিস (বৈশ্বিক র‍্যাঙ্ক ৪১);

*ইউনিভার্সিটি প্যারিস-স্যাকলে (বৈশ্বিক র‍্যাঙ্ক ৭০);

*সরবোন বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‍্যাঙ্ক ৭২);

আরও পড়ুন: জেনে নিন বিশ্বসেরা ১০ ফুল-ফ্রি স্কলারশিপ সম্পর্কে

দরকারি কাগজপত্র

*সম্পূর্ণ আবেদনপত্র;

*ক্যাম্পাস ফ্রান্স থেকে একটি অনুমোদন;

*পাসপোর্টের কপি;

*পাসপোর্ট সাইজের ছবি;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, মার্কশিট ও প্রশংসাপত্র;

*মেডিকেল ক্লিয়ারেন্স;

*ফরাসি ও ইংরেজি ভাষাদক্ষতার সনদ;

*আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (প্রতি মাসে সর্বনিম্ন ৬১৫ ইউরো);

*টিউশন ও বাসস্থান ফি প্রদানের প্রমাণ;

*স্পনসর করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে একটি স্বীকারোক্তিপত্র;

*স্কলারশিপ থাকলে বা কোনো ফরাসি শিক্ষামূলক প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত থাকার কারণে অর্থ ছাড় পেলে তার প্রমাণ;

আরও পড়ুন: জেনে নিন ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে

মাস্টার্স ও পিএইচডির ক্ষেত্রে

*রেফারেন্স লেটার;

*স্টেটমেন্ট অব পারপাস;

*পুলিশ ক্লিয়ারেন্স সনদ;

*জীবনবৃত্তান্ত (সিভি) ও কভার লেটার।

বাড়ছে মন্ত্রিসভার আকার ,ঈদের পর আসছে বড় রদবদল
  • ০৭ মে ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরতায় গবেষণার মান নষ্ট হয় :  হ…
  • ০৭ মে ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে যবিপ্রবির পাঁচ স্বর্ণ জয়
  • ০৭ মে ২০২৬
এপ্রিলে সড়কে ঝরল ৪০৪ প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেল দ…
  • ০৭ মে ২০২৬
প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • ০৭ মে ২০২৬
আসলেই কী সীমান্ত এলাকায় জামায়াত ও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা…
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9