বিদেশে উচ্চশিক্ষা

রেফারেন্স লেটার কী

১৫ জুন ২০২৬, ০৮:১১ AM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০৮:১৪ AM
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী প্রার্থীরা জেনে নিন রেফারেন্স লেটার কী এবং এতে কী লেখা থাকে

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী প্রার্থীরা জেনে নিন রেফারেন্স লেটার কী এবং এতে কী লেখা থাকে © সংগৃহীত

স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নথি হচ্ছে রেফারেন্স লেটার। বাইরের দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই কমপক্ষে দুইটি ‘রেফারেন্স লেটার’ বা সুপারিশপত্র জমা দিতে হয়। রেফারেন্স লেটার কী, এতে কী লেখা থাকে, রেফারেন্স লেটারের ধরন কেমন হবে, চলুন জেনে নেওয়া যাক।

রেফারেন্স লেটার বা সুপারিশপত্র হলো একটি আনুষ্ঠানিক চিঠি, যেখানে কোনো ব্যক্তি ইতিবাচকভাবে অন্য একজন ব্যক্তির যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, ব্যক্তিত্ব ও সম্ভাবনার মূল্যায়ন করে থাকেন। রেফারেন্স লেটারের লেখককে রেফারি বলা হয়। একজন রেফারি সাধারণত একজন শিক্ষক, অধ্যাপক, সুপারভাইজার, নিয়োগকর্তা বা আবেদনকারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এমন কেউ হয়ে থাকেন। বিদেশে স্কলারশিপ বা উচ্চশিক্ষার সুযোগ পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পাশাপাশি রেফারেন্স লেটারও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রেফারেন্স লেটারে কী লেখা থাকে

রেফারেন্স লেটারে রেফারি আবেদনকারীর অ্যাকাডেমিক যোগ্যতা, গবেষণা সক্ষমতা, পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ, ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে মূল্যায়ন তুলে ধরেন। এতে আবেদনকারীর শক্তিশালী দিকগুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয় এবং প্রয়োজনে নির্দিষ্ট উদাহরণের মাধ্যমে সেগুলোর প্রমাণ দেওয়া হয়।

আরও পড়ুন: সপরিবারে ইউরোপে উচ্চশিক্ষা, জেনে নিন খুঁটিনাটি

সাধারণত রেফারেন্স লেটারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। প্রথমত, রেফারি আবেদনকারীকে কীভাবে চেনেন এবং কত দিন ধরে চেনেন, তা উল্লেখ করেন। তিনি যদি আপনার শিক্ষক হন তাহলে উল্লেখ করতে পারেন কেন এত শিক্ষার্থীর মধ্যে আপনার কথা তাঁর মনে আছে এবং কোন গুণাবলির কারণে আপনি আলাদা। এরপর আপনার অ্যাকাডেমিক দক্ষতা, গবেষণার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা বা অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। গবেষণাভিত্তিক কোর্সে আবেদন করলে অবশ্যই আপনার গবেষণার সক্ষমতা বা গবেষণা-সংক্রান্ত কাজের উল্লেখ থাকা উচিত।

কখনো কখনো রেফারি আবেদনকারীর উন্নতির ক্ষেত্র বা সীমাবদ্ধতার কোনো দিক ইতিবাচকভাবে উল্লেখ করতে পারেন, তবে এটি বাধ্যতামূলক নয়। সবশেষে তিনি জোরালোভাবে উল্লিখিত পদ, বিষয় বা প্রোগ্রামের জন্য আবেদনকারীর নাম সুপারিশ করেন।

কীভাবে জমা দেবেন

এই বিষয়টি বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপ কমিটির নির্ধারিত নিয়মের ওপর নির্ভর করে। আপনাকে তাদের চাহিদা অনুযায়ী নির্ধারিত ফরম্যাটে রেফারেন্স লেটার জমা দিতে হবে।

আরও পড়ুন: জেনে নিন বিশ্বসেরা ১০ ফুল-ফ্রি স্কলারশিপ সম্পর্কে

কিছু ক্ষেত্রে আবেদনকারী নিজে স্বাক্ষরযুক্ত রেফারেন্স লেটার আপলোড করেন। আবার বেশির ভাগ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা স্কলারশিপ কমিটি সরাসরি রেফারির সঙ্গে যোগাযোগ করে রেফারেন্স লেটার সংগ্রহ করে। এ ক্ষেত্রে আবেদনের সময় আপনাকে শুধু রেফারির নাম, পদবি, ই-মেইল ও ফোন নম্বর প্রদান করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় বা কমিটি রেফারির ই-মেইলে একটি নির্দিষ্ট লিংক পাঠিয়ে দেয়, যার মাধ্যমে তিনি সরাসরি সুপারিশপত্র জমা দেন।

নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9