জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে

১৮ আগস্ট ২০২৬, ০৫:৫৫ PM
 জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর। এটি চলবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা দেড়টা থেকে পরীক্ষা শুরু হবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, কলেজের অধ্যক্ষরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে বিতরণ করবেন। পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে প্রবেশপত্র বিতরণ শেষ করতে হবে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।

পরীক্ষার হলে হাজিরা দেওয়ার সময় পরীক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জরুরি তথ্যের জন্য পরীক্ষার্থীদের প্রতিদিন অন্তত তিনবার—সকাল, দুপুর ও রাতে—বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছ। 

এতে আরও বলা হয়, কোনো বিজ্ঞপ্তি ডাকযোগে পাঠানো হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না। 

রুটিন দেখুন এখানে

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬